তত্বাবধায়ক সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, আবারো সাফ জানিয়ে দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ
এরশাদ। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইজ্ঞিনিয়ার ইন্সটিটিউশনে নিজের কবিতা ও গানের সিডির মোড়ক উন্মচোন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, তত্বাবধায়ক সরকার জাতীয় পার্টির সঙ্গে কোন সুবিচার করেনি। কোনদিন তারা নিরপেক্ষও ছিলো না। তিনি অভিযোগ করেন, দীর্ঘ রাজনীতির জীবনে বিভিন্ন সরকার মামলায় জড়িয়ে তাকে এবং জাতীয় পার্টিকে ধ্বংসের ষড়যন্ত্র করেছে। এ সময় তিনি তার দীর্ঘ কারাজীবনের স্মৃতিচারণও করেন। অনুষ্ঠানে দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







