
রাশিয়া ও পোল্যান্ডকে হারিয়ে সবার আগে কোয়ার্টার ফাইনালে গ্রীস ও চেক প্রজাতন্ত্র।
নিজেদের শেষ খেলায় গ্রীস ১-০ গোলে রাশিয়াকে এবং চেক প্রজাতন্ত্র একই ব্যবধানে স্বাগতিক পোল্যান্ডকে হারিয়েছে। এ গ্রুপে ৩ খেলায় ৬ পয়েন্ট নিয়ে চেক প্রজাতন্ত্র চ্যাম্পিয়ন ও ৪ পয়েন্ট নিয়ে গ্রীস রানার্স আপ হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে। ফেভারিট রাশিয়াকে অনেকটা অপ্রতাশিত ভাবেই হারিয়েছে গ্রীস। খেলার শুরু থেকেই আক্রমনের পর আক্রমন করতে থাকে রাশিয়া। গ্রীসও মাঝে মধ্যে পাল্টা আক্রমন চালায়। প্রথমার্ধের শেষ মিনিটে গ্রীসের পক্ষে গিয়রগোস কারাগোনিস ব্যবধান সূচক একমাত্র গোলটি করেন। এরপর শত চেষ্টা করেও রাশিয়া সেই গোল পরিশোধ করেতে পারেনি। এদিকে চেক প্রজাতন্ত্র একই ব্যবধানে হারিয়েছে স্বাগতিক পোল্যান্ডকে। ৭২ মিনিটে চেক প্রজাতন্ত্রের পক্ষে জয়সূচক গোলটি করেন পেট জিরাচেক।
কোয়র্টার ফাইনালে উঠার লড়াইয়ে
ইউরো কোয়র্টার ফাইনালে উঠার লড়াইয়ে বি গ্রুপে আজ মাঠে নামছে পর্তুগাল ও হল্যান্ড এবং ডেনমার্ক ও জার্মানি। দুটি খেলাই শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়। এরই মধ্যে ২টি করে খেলা হয়েছে চার দেশের। যার মধ্যে ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে রয়েছে জার্মান। আজ তারা ডেনমার্কের সাথে ড্র করলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। তাদের পরেই ডেনমার্ক ও পর্তুগালের অবস্থান তাদের সংগ্রহ ৩ পয়েন্ট করে। কোয়ার্টার ফাইনালে যেতে হলে আজ এ দু’দলের জয়ের বিকল্প কিছু নেই। হল্যান্ড এখনো পর্যন্ত কোন পয়েন্ট না পেলেও কোয়ার্টারের আশা শেষ হয়ে যায়নি। তাদের সম্ভবনা বড় ব্যবধানে জয় এবং অনেক যদির উপর নির্ভর করছে।
রোববার ফাইনালে মুখোমুখি
লন্ডন কুইন্স ক্লাবে এগন চ্যাম্পিয়ানশীপে রোববার ফাইনালে মুখোমুখি হবে ডেভিড নেলবেনডিয়ান এবং মেরিন ক্লিক। সেমিফাইনালে তারা যথাক্রমে হারান জর্জ ডেমির্টব ও স্যাম কউরিকে। দুই বছর পর নালবারধিনের সামনে আরও একটি ট্রফি জয়ের হাতছানি। শনিবার তিনি সেমিফাইনালে বুলগেরিয়ার জর্জ ডেমির্টবকে খুব সহজে ৬-৪, ৬-৪ সেটে হারান। খেলা শুরুতে ডেমির্টব কিছুটা প্রতিরোধ গড়ে তুলে লড়াইয়ের আভাস দেন। কিন্তু নালবারধিনে অভিজ্ঞতার কাছে হার মানেন। ৬ষ্ঠ বাছাই মেরিন ক্লিক, আমেরিকান শ্যাম কউরিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। ক্লিক ম্যাচ জিতেন ৬-৩, ৩-৬, ৬-৩ এ।






