
পাকিস্তানের কোহাটে বোমা বিষ্ফোরনে ৪ পুলিশসহ অন্তত ৮ জন নিহত হয়েছে
। আহত হয়েছে আরো ৮ জন। বোমা বিষ্ফোরনের দায় স্বীকার করেছে তাহরিক-এ-তালেবান পাকিস্তান। এদিকে পুলিশের এক কর্মকর্তা মুবারক জেব জানান, পরিকল্পিতভাবে রিমোট কন্ট্রোল বোমা হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই ৪ পুলিশসহ তিন পথচারী নিহত হয়। এর আগে লান্দি কোতাল বাজারে অন্য এক বিষ্ফোরনে ২৭ বেসামরিক নিহতসহ আহত হয়েছে ৫০ জন। এ সময় আহলে সুন্নাত এর প্রধান লান্দি কোতাল ও কারি আব্দুল রহিম নিহত হন। এতে ১২টি দোকান ও ১০টি গাড়ী বিধ্বস্ত হয়।
চলমান পরিস্থিতি কিছুটা শান্ত
মিয়ানমারের বৌদ্ধ মুসলিম সামপ্রদায়িক সহিংসতার চলমান পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে বলে জানা গেছে। তবে এখনো রয়েছে দাঙ্গার আশংকা। এ পর্যন্ত রাখাইন প্রদেশে দাঙ্গায় নিহত হয়েছে অন্তত ৫০ জন। রাখাইন প্রদেশের প্রধান শহর সিত্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ভরা বৃষ্টিতেই জোরদার টহল দিয়েছে মিয়ানমারের পুলিশ ও সেনাবাহিনী। এদিকে দাঙ্গা শুরু হবার পর থেকে বন্ধ রয়েছে শহরের অধিকাংশ দোকানপাট ও বাজার। তবে যে কোন সময় সংঘর্ষ ছড়িয়ে পড়ার আতংক বিরাজ করছে জনমনে। এদিকে রাখাইন প্রদেশে চলতি সপ্তাহের প্রথম দিকে জারি করা কারফিউ এখনো বহাল রয়েছে। মিয়ানমার সরকারের তথ্য অনুযায়ী এ পর্যন্ত দু’হাজারেরও বেশী ঘরবাড়ি ভাঙচুড় ও জ্বালানো হয়েছে। এছাড়া প্রায় ৩১ হাজার রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে অবস্থান করছে বিভিন্ন স্কুল, তাবু ও আশ্রয়কেন্দ্রে। এদিকে গেলো ২ দিন বাংলাদেশের কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে কোন শরনার্থী বাংলাদেশে প্রবেশ করেনি বলে জানিয়েছে বিজিবি। নাফ নদীতে জেলেদের উপর মাছ ধরতে আরোপ করা নিষেধ শিথিল করা হয়েছে।
১০০ কোটি পাউন্ড খরচ
নতুন পরমাণু-সাবমেরিন কিনতে ১০০ কোটি পাউন্ড খরচ করবে যুক্তরাজ্য। প্রতিরক্ষা সচিব ফিলিপ হ্যামন্ড এ নিয়ে একটা চুক্তির ঘোষণা দিতে যাচ্ছেন। দেশটির নৌশক্তির উন্নয়নের অংশ হিসেবেই নতুন এই চুক্তি। রয়াল নেভির ৪ নৌবহরকে উন্নত করতে এরইমধ্যে ৩০০ কোটি পাউন্ডের কাজ চলছে। নতুন করে যোগ হওয়া এই ১০০ কোটি পাউন্ড ব্যয় করা হবে নৌবহরের সুযোগ সুবিধা বাড়াতে। লিবারেল ডেমোক্র্যাটদের বিরোধীতা সত্ত্বেও এগিয়ে চলেছে এই প্রকল্পের কাজ। এতে রোলস রয়েস কারখানাতে ৩০০ লোকের কর্মসংস্থান হবে।
দ্বিতীয় দফার পার্লামেন্ট নির্বাচনের
দ্বিতীয় দফার পার্লামেন্ট নির্বাচনের জন্য তৈরি ফ্রান্স। নিম্নকক্ষে বামপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা চান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। গত মাসে নির্বাচিত প্রেসিডেন্ট ওঁলাদের সংস্কার কর্মসূচির জন্য এই নির্বাচনকে মনে করা হচ্ছে গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়নের ব্যয় কমিয়ে প্রবৃদ্ধি বাড়ানোর নীতির বিরুদ্ধে অবস্থান নেয়ায় সাধারণ ভোটারদের সমর্থন তার পক্ষে। প্রথম দফা নির্বাচনে বামপন্থী জোট ৪৬ শতাংশ ভোট পেয়ে আছে সুবিধাজনক অবস্থানে। অন্যদিকে ডানপন্থী জোট পেয়েছে ৩৪ শতাংশ ভোট। এরই মধ্যে ৫৭৭ টি আসনের ৩৬ টিতে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয় নিশ্চিত করেছে রাজনৈতিক দলগুলো। ৩৬ টি আসনের ২৫ টিতেই জয় পেয়েছে বামপন্থীরা। তাই দ্বিতীয় দফা ভোট হচ্ছে ৫৪১ টি আসনে।
প্রথমবারের মতো প্রেসিডেন্ট
মোরাবককে ক্ষমতাচ্যূত করার পর প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মিশরে চলছে দ্বিতীয় দিনের নির্বাচন। উদার-ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মরসি লড়ছেন মুবারক আমলের প্রধানমন্ত্রী আহমেদ শফিকের বিরুদ্ধে। দেশটির সাংবিধানিক আদালত গত বছরের সংসদ নির্বাচনকে অসাংবিধানিক ঘোষণা করে রায় দেবার পর তা প্রত্যাখান করেছে মুসলিম ব্রাদারহুড। তারা বলেছে এই রায় অসাংবিধানিক। গণতন্ত্রকে হুমকিতে ফেলবে। শুক্রবার এই রায়ের বিরুদ্ধে বিক্ষোভও করেছে ব্রাদারহুড। মুবারকপন্থীদের আবার ক্ষমতায় আনতেই আদালতের এই অসাংবিধানিক সিদ্ধান্ত বলে দাবি করেছে তারা।




