জাতীয়: সাভার রানা প্লাজার তিন গার্মেন্টস মালিকের দু’দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত * পোশাক শ্রমিকনেতা আমিনুল ইসলাম হত্যায় জড়িত সন্দেহভাজন মোস্তাফিজুর রহমানের সন্ধান দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা * কোন সমাধান আসতো না বলেই সংসদে মুলতবি প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে- বিএনপি নেতা মওদুদ আহমেদ * তত্ত্বাবধায়কের পক্ষে বিপক্ষে দেশবাসীর সামনে সরাসরি আলোচনার সুযোগ নষ্ট করা হয়েছে- সুরঞ্জিত সেনগুপ্ত * গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা * নির্বাচন সুষ্ঠু করতে দেশের ৪ সিটি কর্পোরেশনে আবারও সেনা মোতায়েনের দাবি বিএনপি’র; মোতায়েনের পরিস্থিতি এখনো তৈরি হয়নি- প্রধান নির্বাচন কমিশনার; সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত কমিশন * তিন নেতার সাজার প্রতিবাদে গাড়ী ভাংচুর, ককটেল বিস্ফোরণ এবং মিছিল সমাবেশের মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শেষ হলো; শাহবাগে গণজাগরণ মঞ্চের হরতাল বিরোধী মিছিল * পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধনী প্রস্তাব বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলায় ডাকা ৭২ ঘণ্টা হরতাল প্রশাসনের আশ্বাসে দ্বিতীয় দিনে প্রত্যাহার করা হয়েছে * আদালতে বিচারাধীন বিষয়ে মন্তব্য করার দায়ে দণ্ড পাওয়ায় জামায়াতের সংসদ সদস্য হামিদুর রহমান আযাদের সদস্যপদ থাকবে না- আইন প্রতিমন্ত্রী * বিরল প্রাণী, বৃক্ষ ও বনভূমি রক্ষার বিধান রেখে বাংলাদেশ জীববৈচিত্র্য আইন-২০১৩’র খসড়া মন্ত্রিসভায় অনুমোদন * দেশব্যাপী কমিউনিটি ক্লিনিকের সেবা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভয়েস কল মুঠোফোনে প্রচার করা হবে- জানালেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী * ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ নির্বাচনে চারটি পরিচালক পদে জিতলেন শরীফ আনোয়ার হোসাইন, আজিজুল হক, খুজিস্তা নূর-ই নাহরিন ও শাহেদ আবদুল খালেক * যানজটমুক্ত সড়ক ব্যবস্থা গড়ে তোলার জন্য মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে- যোগাযোগমন্ত্রী * সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে আগামী বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি * প্রস্তাবিত বাজেটে জমি ও ফ্ল্যাট কেনায় কালো টাকা সাদা করার সুযোগ রাখার সমালোচনা করলো ডিসিসিআই * আশুলিয়া থানার পাশে ফাউনডেন গার্মেন্টসে যাতায়াত ও টিফিন বিলের দাবিতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ; আহত অর্ধশতাধিক * সাভারের মজিদপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগ নেতা আহম্মেদ রুবেলের বিরুদ্ধে মামলা * শরীয়তপুরের গোসাইরহাটে দু’গ্র“পের সংঘর্ষে নিহত ১, আহত ৫; আটক ৫ * বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রীর নাফাকুম জলপ্রপাত থেকে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র মঈনুল ইসলাম শিমুলের মৃতদেহ উদ্ধার * সড়ক দুর্ঘটনায় নাটোরের সিংড়ায় মাদ্রাসা শিক্ষক নিহত; প্রতিবাদে সড়ক অবরোধ; জয়পুরহাটে নিহত ১ * একজন মুমুর্ষূ রোগীর জন্য কিডনী প্রয়োজন; রক্তের গ্র“প- এ পজিটিভ; যোগাযোগ- ০১৭১১৫৬১৪৬১, ০১৭১২১৩২৮৭১ আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের নজরদারি সংক্রান্ত তথ্য ফাঁসের মূলে ছিলেন সিআইএ’র সাবেক কর্মী এডওয়ার্ড- জানিয়েছে দ্যা গার্ডিয়ান * আফগানিস্তানের কাবুলে মূল বিমানবন্দরের কাছে সন্দেহভাজন জঙ্গিদের হামলা * চলতি সপ্তাহের মধ্যেই দুই কোরিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে * জার্মানির মাগদেবার্গ শহরে বাঁধ ভেঙে পড়ায় বাড়িঘর ছেড়ে যাচ্ছেন কয়েক হাজার মানুষ খেলা: ক্রিকেট: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি: পাকিস্তানকে ২৩৫ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা * ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকায় রাজস্থান রয়্যালসের মালিক রাজ কুন্দ্রাকে সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড * ফুটবল: আন্তর্জাতিক প্রীতি ম্যাচ: ব্রাজিল ৩-০ ফ্রান্স একুশের সংবাদ দেখুন প্রতিদিন সকাল ৭টা, ৯টা, বেলা ১১টা, দুপুর ১টা, ৩টা, বিকেল ৫টা, সন্ধ্যা ৭টা, রাত ৯টা, ১১টা ও ১টায়; এছাড়াও বার্তা কক্ষ থেকে সর্বশেষ সংবাদ শিরোনাম দেখুন সকাল ৮টা, ১০টা, দুপুর ১২টা, ১টা ৫৬ মিনিটে, বিকেল ৪টা, ৬টা ও রাত ১২টায় * বার্তা কক্ষের ফ্যাক্স নাম্বার ৮১৮৯৯০৬