Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com
  • শিরোনামঃ
অর্থনীতি: নতুন ব্যাংক লাইসেন্স এপ্রিলের মধ্যে: মুহিত - বৃহস্পতিবার, 15 মার্চ 2012 09:13
সারাদেশ: মুন্সীগঞ্জে লঞ্চডুবি, ২৭ লাশ উদ্ধার - মঙ্গলবার, 13 মার্চ 2012 10:52
রাজনীতি: অপু হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড - মঙ্গলবার, 13 মার্চ 2012 10:51
শেয়ার বাজার: জাবি: প্রক্টর পদ ছাড়লেন আরজু মিয়া - মঙ্গলবার, 17 জানুয়ারী 2012 08:46
সারাদেশ: নিলামে উঠছে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি - মঙ্গলবার, 11 জানুয়ারী 2011 23:52
বিশ্ব সংবাদ: নিলামে উঠছে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি - মঙ্গলবার, 11 জানুয়ারী 2011 23:52
বিশ্ব সংবাদ: পুলিশ কর্মকর্তা পদচ্যুত - মঙ্গলবার, 11 জানুয়ারী 2011 23:51
সারাদেশ: জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেপ্তার করা - মঙ্গলবার, 11 জানুয়ারী 2011 23:51
Blue

বন্দরে পড়ে থাকা মালামাল এনবিআরের হস্তান্তরের সুপারিশ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীনে পাঁচ বছরের অধিক সময় জমে থাকা মালামালের নিয়ন্ত্রণ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর এখতিয়ারভুক্ত। জনস্বার্থে এ মালামাল ছয় মাসের মধ্যে নিলাম অথবা যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর করতে এনবিআরকে পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয়েছে।সোমবার জাতীয় সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান কমিটির ৫৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়চট্টগ্রাম বন্দর ও অভ্যন্তরীণ নৌ-পরিবহন বন্দরসমূহের আধুনিকায়ন, অটোমেশন কার্যক্রম চালু করার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয়।অভ্যমত্মরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডবিস্নউটিএ) এর মাধ্যমে বুড়িগঙ্গা, শীতলক্ষা এবং তুরাগ নদীতে চলমান পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালু রাখার এবং উচ্ছেদকৃত জায়গা প্রতিষ্ঠানের দখলে রাখার পদÿÿপ গ্রহণের সুপারিশ করে কমিটি।বুড়িগঙ্গা নদীর পানি দূষণরোধ ও পরিবেশের ভারসম্য রোধকল্পে চিহ্নিত ১৩৮টি মুখ দিয়ে বুড়িগঙ্গা নদীতে নির্গত বর্জ্য বন্ধ করে অন্যত্র নির্গমনের জন্য মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয় বৈঠকে।

দেশের ৩০ হাজার কিলোমিটার নদী পথ সাড়ে তিন হাজার কিলোমিটারে নেমে আসার প্রেক্ষাপটে নদী পথে নৌ-চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে নদীগুলোতে সারাবছর ক্যাপিটাল ড্রেজিং কার্যক্রম শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে ড্রেজিং ব্যবস্থাপনা কার্যক্রম অব্যাহত রাখতে মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। অডিট আপত্তি নিষ্পত্তির ক্ষেত্রে ত্রি- পক্ষীয় সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ চূড়ান্ত বিবেচনা করা হয়। আপত্তিকৃত প্রতিষ্ঠানসমূহের অধিক পরিমাণ টাকার অংক অবলোপন করার ক্ষমতা প্রদানের জন্য বৈঠকে সুপারিশ করা হয়।এ,বি,এম গোলাম মোস্তফা বৈঠকে সভাপতিত্বে কমিটির সদস্য ড. টি আই এম ফজলে রাবিব চৌধুরী, বীরেন শিকদার, এস কে আবু বাকের, বজলুল হক হারুন এবং মিসেস আমিনা আহমেদ বৈঠকে অংশ নেন।

সদ্য সংবাদ

নতুন ব্যাংক লাইসেন্স এপ্রিলের মধ্যে: মুহিত

আগামী এপ্রিলের মধ্যে নতুন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে বলে...

মুন্সীগঞ্জে লঞ্চডুবি, ২৭ লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে আড়াই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির...

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com