আবাসন শিল্পের বৃহৎ মেলা রিহ্যাব ফেয়ার শেষ হওয়ার পরপরই শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে বাণিজ্য মেলায়ও অনেক আবাসন প্রতিষ্ঠান আকর্ষণীয় স্টল দিয়েছে। এসব স্টলে দর্শকদের ভিড়ও কম নয়। দর্শক-ক্রেতারা মেলায় অন্য পণ্য কেনার কাজে এসে বের হওয়ার পথে আবাসন স্টল ঘুরে যাচ্ছেন। এতে আবাসন প্রকল্পের প্রচারণায় ব্যাপক সফলতা পাচ্ছে বলে জানা যায়।
সংশ্লিষ্টরা বলছেন, এ বারের রিহ্যাব ফেয়ার অব্যবস্থাপনা ও রাজউকের কিছু ভূমিকার কারণে বেশি জমে ওঠেনি। অনেক প্রতিষ্ঠান মেলা শেষ হওয়ার আগেই স্টল গুটিয়ে নেয়। ফলে রিহ্যাব ফেয়ারে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও একটা আতঙ্ক কাজ করে। এ কারণে মেলায় আশানুরূপ সাড়া পায়নি অনেক প্রতিষ্ঠান।
জানা যায়, ক্রেতাদের আগ্রহ থাকায় আবাসন প্রতিষ্ঠানগুলো বাণিজ্য মেলায় স্টল নিয়েছে। এ প্রসঙ্গে ডিভাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম হাবিবুর রহমান বার্তা২৪ ডটনেটকে বলেন, ‘‘দেশের মানুষের কাছে আবাসন খাতের অনেক চাহিদা রয়েছে। আবাসন মেলাগুলোতে ক্রেতারা যেভাবে সাড়া দিচ্ছে তা সহজেই অনুমেয়। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগের মাধ্যমে আবাসন সঙ্কট দূর করার প্রণামত্মকর চেষ্টা করা হচ্ছে। তবে অনেক সময় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিপক্ষ হওয়ায় কিছু সমস্যা দেখা দেয়। যা সদ্য সমাপ্ত রিহ্যাব ফেয়ারে হয়েছে।’’
বাণিজ্যমেলা ঘুরে দেখা যায়, মেলার প্রধান গেটের বাম পাশে বেশ কয়েকটি আবাসন প্রতিষ্ঠানের স্টল রয়েছে। মেলা উপলক্ষে বুকিংয়ের ওপর অনেক ছাড় দেয়া হয়েছে। নগদ বিক্রিতেও বড় অঙ্কের ছাড়ের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া প্লট বুকিংয়ের ওপর স্ক্রাস কার্ডের ব্যবস্থা রয়েছে। যাতে নির্ধারিত অর্থ ছাড় বা পুরস্কার পেতে পারেন ক্রেতা।বাণিজ্য মেলায় বাঁশের সাহায্যে সবচেয়ে আকর্ষণীয় স্টল তৈরি করেছে বেস্টওয়ে গ্রুপ। এ প্রতিষ্ঠানটি ভবন তৈরিতে নতুন এক প্রযুক্তি নিয়ে প্রচারণায় নেমেছে। যাতে নির্মাণ ব্যয় ও সময় কম লাগবে। এমনকি ভূমিকম্পসহ নানান দুর্যোগে ঝুঁকিমুক্ত থাকবে।
বাণিজ্য মেলার ২৩৯ নম্বর স্টলে বিভিন্ন অফার আর নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছে ডিভাইন গ্রুপ। ঢাকার উত্তরায় একটি ফ্লাট জোন, রাজউকের পূর্বাচল সিটির পাশে ডিভাইন সিডনি সিটি, চট্টগ্রামে তাদের প্রকল্প রয়েছে। এসব প্রকল্পে বুকিংয়ের ওপর রয়েছে অনেক পুরস্কার।বাণিজ্য মেলায় আবাসন প্রকল্পের সাড়া কেমন পাচ্ছেন জানতে চাইলে প্রতিষ্ঠানটির সিনিয়র মার্কেটিং অ্যাক্সিউটিভ রেজাউল ইসলাম বলেন, ‘‘মেলায় সাধারণত আমাদের প্রকল্পগুলো পরিচিত করানো হয়। এখানে ক্রেতারা এসে তারা আমাদের অফিসের ঠিকানা নিয়ে যায়। পরবর্তীতে প্রকল্প পরিদর্শন করে বুকিংয়ে দিয়ে থাকে। এ মেলায় আমরা মূলত প্রকল্পগুলো উপাস্থাপন করছি। সঙ্গে দর্শকদের জন্য নববর্ষের শুভেচ্ছা পুরস্কার বিতরণ করছি।’’
এ ছাড়াও মেলায় আশিয়ান সিটিসহ ১৫টির মতো আবাসন প্রতিষ্ঠানের স্টল রয়েছে। প্রত্যেক স্টলে দর্শকদের জন্য নববর্ষের শুভেচ্ছা ও প্লট বা ফ্লাট বুকিংয়ের ওপর বিশেষ ছাড় রয়েছে। তবে আবাসন প্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা ফ্ল্যাট বিক্রি করতে গিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছেন বলে জানা গেছে। ক্রেতারা তাদের কাছে জানতে চাচ্ছেন ফ্ল্যাটে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ রয়েছে কিনা? অনেক ফ্ল্যাটে বিদ্যুৎ সংযোগ থাকলেও গ্যাস না থাকার কারণে দরকষাকষিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না ক্রেতারা।
রাজধানীতে আবাসন সমস্যা যে কতটা প্রকোট আকার ধারণ করেছে সেটা বাণিজ্য মেলার আবাসন প্রতিষ্ঠানে দর্শকদের ভিড় দেখলে বুঝা যায়। এ প্রসঙ্গে শিশুসন্তান নিয়ে আসা এক দম্পতি জানায়,‘‘বাচ্চার জন্য কাপড় কিনতে এসেছি। রান্না ঘরের প্রয়োজনীয় জিনিস কিনে দেখলাম প্লটের স্টল তাই ঢুকে পড়লাম।’’
আগামী এপ্রিলের মধ্যে নতুন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে বলে...
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে আড়াই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির...