Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com
  • শিরোনামঃ
অর্থনীতি: নতুন ব্যাংক লাইসেন্স এপ্রিলের মধ্যে: মুহিত - বৃহস্পতিবার, 15 মার্চ 2012 09:13
সারাদেশ: মুন্সীগঞ্জে লঞ্চডুবি, ২৭ লাশ উদ্ধার - মঙ্গলবার, 13 মার্চ 2012 10:52
রাজনীতি: অপু হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড - মঙ্গলবার, 13 মার্চ 2012 10:51
শেয়ার বাজার: জাবি: প্রক্টর পদ ছাড়লেন আরজু মিয়া - মঙ্গলবার, 17 জানুয়ারী 2012 08:46
সারাদেশ: নিলামে উঠছে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি - মঙ্গলবার, 11 জানুয়ারী 2011 23:52
বিশ্ব সংবাদ: নিলামে উঠছে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি - মঙ্গলবার, 11 জানুয়ারী 2011 23:52
বিশ্ব সংবাদ: পুলিশ কর্মকর্তা পদচ্যুত - মঙ্গলবার, 11 জানুয়ারী 2011 23:51
সারাদেশ: জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেপ্তার করা - মঙ্গলবার, 11 জানুয়ারী 2011 23:51
Blue

ডিএসই: বছরের সর্বনিম্ন সূচক

জানুয়ারি: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্যসূচক আবার পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। গত কয়েক দিনের ধারাবাহিকতায় সোমবার বড় ধরনের দরপতন হয়েছে ডিএসইতে। আর এই দরপতনের ফলে চলতি বছরের সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে ডিএসই মূল্যসূচক।ন শেষে সাধারণ মূল্যসূচক গতদিনের চেয়ে ১৬৭ পয়েন্ট কমে চার হাজার ৮৬৪ পয়েন্ট দাঁড়িয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বরের ১২ তারিখে সূচক ছিল চার হাজার ৮৪৯ পয়েন্ট। সূচক কমলেও গতদিনের চেয়ে সোমবার লেনদেন বেড়েছে। লেনদেন হয়েছে ৩১৮ কোটি টাকা।

পতনের ধারাবাহিকতায় সোমবার সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর পাঁচ মিনিটের মাথায় সূচক কমে যায় ১২৫ পয়েন্ট। পরের দিকে কিছুটা সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি। বেলা সাড়ে ১২টা থেকে সূচক কমতে থাকে। এরপর দিনের বাকি সময় এই প্রবণতা থেকে বের হতে পারেনি বাজার।

অল্প কিছুদিন এই ধারা থেকে বের হলেও দরপতনের বৃত্তে আবার আবদ্ধ হয়ে পড়েছে দেশের পুঁজিবাজার। বাজার ঘুরে দাঁড়ানোতে বিনিয়োগকারীরা যে আশার আলো দেখেছিলেন সেটা ধূসর হয়ে আসছে। আবারও ক্ষুব্ধ হয়ে উঠছেন সাধারণ বিনিয়োগকারবছরের প্রথম দিনের মতো আজ বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা। দুপুর একটার দিকে তারা ডিএসই’র সামনের রাস্থা বন্ধ করে বিক্ষোভ করে।এক লাখ দুই হাজার ৪০৯ হাওলায় হাতবদল হয়েছে ছয় কোটি ৮৭ লাখ ২৬ হাজার ৪৯২টি শেয়ার ও ইউনিট।

লেনদেন হওয়া ইস্যুর মধ্যে দর কমেছে ২৪২ টির, বেড়েছে ১০টির ও অপরিবর্তিত রয়েছে চারটি।টাকার অংকে লেনদেনের শীর্ষে ছিল- গ্রামীণফোন, ন্যাশনাল ব্যাংক, ইউনাইটেড এয়ারওয়েজ, আরএন স্পিনিং, বেক্সিমকো, সায়হাম টেক্সটাইল, সোস্যাল ইসলামী ব্যাংক, আফতাব অটোমোবাইল, কেয়া কসমেটিক ও ফু-ওয়াং সিরামিক।

সদ্য সংবাদ

নতুন ব্যাংক লাইসেন্স এপ্রিলের মধ্যে: মুহিত

আগামী এপ্রিলের মধ্যে নতুন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে বলে...

মুন্সীগঞ্জে লঞ্চডুবি, ২৭ লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে আড়াই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির...

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com