Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com
  • শিরোনামঃ
অর্থনীতি: নতুন ব্যাংক লাইসেন্স এপ্রিলের মধ্যে: মুহিত - বৃহস্পতিবার, 15 মার্চ 2012 09:13
সারাদেশ: মুন্সীগঞ্জে লঞ্চডুবি, ২৭ লাশ উদ্ধার - মঙ্গলবার, 13 মার্চ 2012 10:52
রাজনীতি: অপু হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড - মঙ্গলবার, 13 মার্চ 2012 10:51
শেয়ার বাজার: জাবি: প্রক্টর পদ ছাড়লেন আরজু মিয়া - মঙ্গলবার, 17 জানুয়ারী 2012 08:46
সারাদেশ: নিলামে উঠছে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি - মঙ্গলবার, 11 জানুয়ারী 2011 23:52
বিশ্ব সংবাদ: নিলামে উঠছে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি - মঙ্গলবার, 11 জানুয়ারী 2011 23:52
বিশ্ব সংবাদ: পুলিশ কর্মকর্তা পদচ্যুত - মঙ্গলবার, 11 জানুয়ারী 2011 23:51
সারাদেশ: জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেপ্তার করা - মঙ্গলবার, 11 জানুয়ারী 2011 23:51
Blue

৪০ টাকার স্মারক নোট আরো দুই লাখ মুদ্রণ হচ্ছে

সংগ্রাহকদের মধ্যে চাহিদার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ৪০ টাকার স্মারক নোট আরো দুই লাখ পিস মুদ্রণ করবে বাংলাদেশ ব্যাংক। বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে গত ২৬ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক এই নোট অবমুক্ত করে।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা বিভাগের মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, বিশেষ এই নোট অবমুক্ত করার পর সর্বসাধারণের কাছে তা প্রশংসিত হয় এবং অত্যাধিক চাহিদার কারণে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত স্টক দ্রুত ফুরিয়ে যায়। সংগ্রাহকদের এই চাহিদার কথা বিবেচনা করে আরো দুই লাখ নোট মুদ্রণের পদক্ষেপ নেয়া হয়েছে।’বাংলাদেশ ব্যাংক প্রথমে দেড় লাখ নোট মুদ্রণ করে। তিনি বলেন, “এর আগে কোনো স্মারক নোট বা মুদ্রার প্রতি সংগ্রাকদের এ ধরনের চাহিদা লক্ষ্য করা যায়নি। চাহিদা থাকার কারণে মাত্র ২০ দিনের মাথায় দেড় লাখ নোটের স্টক শেষ হয়ে যায়।”
তিনি জানান, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ বিভিন্ন শাখা অফিসে স্মারক নোট পাওয়া যাচ্ছে। পরবর্তী সময়ে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকে নগদ মূল্যে এই নোট সংগ্রহ করা যাবে।

ফোল্ডারসহ একটি স্মারক নোট ২০০ টাকা এবং শুধু খালি নোট ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। সূত্র: বাসস

সদ্য সংবাদ

নতুন ব্যাংক লাইসেন্স এপ্রিলের মধ্যে: মুহিত

আগামী এপ্রিলের মধ্যে নতুন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে বলে...

মুন্সীগঞ্জে লঞ্চডুবি, ২৭ লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে আড়াই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির...

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com