দেশের দুই স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার দিনের শুরুতেই লেনদেন বন্ধ করে দেয়া হয়েছে। ‘অনিবার্য কারণবশতঃ’ এই লেনদেন বন্ধ করা হয় বলে দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে দুপুর ১২টায় এক ব্রিফিংয়ে ডিএসইর সিইও মোশাররফ এম হোসেন বলেন “শুধু আজ ডিএসইর লেনদেন বন্ধ থাকবে। দুপুর একটায় এসইসির সঙ্গে আলোচনা করা হবে এবং পরে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।”
ডিএসইর সিইও তার বক্তব্যে বলেন, “সরকারি কর্মকর্তা কর্মচারীদের পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে অস্পষ্টতা প্রতীয়মান হয়েছে। ডিএসই মনে করে এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং পুঁজিবাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। সে কারণে পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে আজ লেনদেন বন্ধ রাখা হয়েছে।”তিনি আরো বলেন, “মঙ্গলবার বেলা একটায় এসইসির চেয়ারম্যানের সঙ্গে ডিএসই কর্তৃপক্ষ এক আলোচনাসভায় মিলিত হবে।”ছাড়া অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
মোশাররফ বলেন, “ডিএসইর বোর্ড মনে করে দেশের অর্থনীতি তথা পুঁজিবাজারের স্বার্থে সরকারি কর্মকর্তা কর্মচারীদের (সামরিক ও বেসামরিক) পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ থাকা উচিত।”চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান জানান, “ডিএসই বোর্ড লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই কথা আমাদের জানানো হলে আমরাও লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিই। শিগগিরই ডিএসই ও এসইসির সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।”
আগামী এপ্রিলের মধ্যে নতুন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে বলে...
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে আড়াই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির...