বিভিন্ন পরামর্শ সেবা ও গবেষণা সেবার মাধ্যমে পুঁজিবাজারের উন্নয়নে এগিয়ে আসতে মার্চেন্ট ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত ‘পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংকের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এসইসির চেয়ারম্যান মার্চেন্ট ব্যাংকের কার্যক্রমের সমালোচনা করে বলেন, মার্চেন্ট ব্যাংকগুলো তাঁদের মূল কার্যক্রম থেকে সরে এসেছে। তারা নিজেরা লাভবান হতে পারেনি, বিনিয়োগকারীদেরও লাভবান করতে পারেনি। বরং উভয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং পরামর্শ সেবা ও গবেষণা সেবা প্রদানের মাধ্যমে তদেরকে পুঁজিবাজারের উন্নয়নে কাজ চালিয়ে যেতে হবে।
বিএমবিএর সভাপতি এ হাফিজের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে এসইসির সদস্য আমজাদ হোসেন, আরিফ খান, আবদুস সালাম সিকদার, ইনসুরেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (আইএবি) সভাপতি শেখ কবির হোসেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশের (সিডিবিএল) সিইও এম এইচ সামাদ প্রমূখ বক্তব্য রাখেন।
আগামী এপ্রিলের মধ্যে নতুন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে বলে...
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে আড়াই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির...