Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com
  • শিরোনামঃ
অর্থনীতি: নতুন ব্যাংক লাইসেন্স এপ্রিলের মধ্যে: মুহিত - বৃহস্পতিবার, 15 মার্চ 2012 09:13
সারাদেশ: মুন্সীগঞ্জে লঞ্চডুবি, ২৭ লাশ উদ্ধার - মঙ্গলবার, 13 মার্চ 2012 10:52
রাজনীতি: অপু হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড - মঙ্গলবার, 13 মার্চ 2012 10:51
শেয়ার বাজার: জাবি: প্রক্টর পদ ছাড়লেন আরজু মিয়া - মঙ্গলবার, 17 জানুয়ারী 2012 08:46
সারাদেশ: নিলামে উঠছে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি - মঙ্গলবার, 11 জানুয়ারী 2011 23:52
বিশ্ব সংবাদ: নিলামে উঠছে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি - মঙ্গলবার, 11 জানুয়ারী 2011 23:52
বিশ্ব সংবাদ: পুলিশ কর্মকর্তা পদচ্যুত - মঙ্গলবার, 11 জানুয়ারী 2011 23:51
সারাদেশ: জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেপ্তার করা - মঙ্গলবার, 11 জানুয়ারী 2011 23:51
Blue

আইপিএলেও অনিশ্চিত যুবরাজ

খেলাধুলা

অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজে ভারতীয় দলে সুযোগ হয়নি যুবরাজ সিংয়ের। এরপর আইপিএলেও অনিশ্চিত হয়ে পড়লেন ভারতের এই বাঁহাতি অলরাউন্ডার। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমী সূত্রে জানা গেছে যুবরাজের ফুসফুসে অস্ত্রপ্রোচার করতে হতে পারে। চিকিত্সকরা জানিয়েছেন যুবরাজের ফুসফুসের নন ম্যালিগনেন্ট টিউমারটিকে বাদ দিতে হবে অস্ত্রপ্রোচারের মাধ্যমে। শেষ পর্যন্ত অস্ত্রপ্রোচার করতে হলে যুবরাজের আইপিএলে খেলা অসম্ভব। তা স্বীকার করে নিয়েছে যুবরাজের আইপিএলের দল পুণে ওয়ারিয়ার্সও। সেক্ষেত্রে তারা যুবরাজের পরিবর্ত ক্রিকেটার চাইবে বলেও ইঙ্গিত দিয়েছে। বিসিসিআই কর্তা ও ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটাররাও যুবরাজকে অহেতুক তাড়াহুড়ো করতে বারন করেছেন। তাঁরা যুবরাজকে পুরো সুস্থ হয়ে মাঠে ফেরার পরামর্শ দিয়েছেন। বিসিসিআই ও আইপিএল কমিটি যুবরাজের চেকআপের জন্য একটি মেডিক্যাল বোর্ড করতে চলেছে।

 

আইকন ক্রিকেটারদের দাম নিয়ে জটিলতা

খেলাধুলা

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ছয় দলের জন্য ছয় জন ক্রিকেটারকে আইকন ক্রিকেটার হিসেবে ঘোষনা করেছে। তারা হলেন ঢাকার আশরাফুল, চট্টগ্রামের তামিম,

সিলেটের অলক, খুলনার সাকিব, রাজশাহীর মুশফিক ও বরিশালের শাহরিয়ার নাফীস।
এসব পুরোনো খবর। নতুন খবর হল এই আইকন ক্রিকেটারদের নিয়ে ঝামেলা শুরু করেছেন দলগুলোর মালিকরা।

...বিস্তারিত পড়ুন...

 

অ্যাডিলেড টেষ্টের জন্য নিষিদ্ধ ধোনি

খেলাধুলা

“কাটা ঘায়ে নুনের ছিটা” বাংলা ভাষায় এ প্রবাদটি খুবই জনপ্রিয়। যদি কাটা ঘায়ে লবণের উপরে আবার মরিচের গুড়া ছিটানো হয় তাহলে কেমন লাগতো…? এর উত্তরটা সবচেয়ে ভালো দিতে পারবেন ভারত দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ।

পার্থ টেস্টে স্লো ওভার রেটের কারনে এক এক টেষ্টের জন্য নিষিদ্ধ হয়েছেন ভারতের এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক। যার মানে দাড়াচ্ছে আগামী ২৪ জানুয়ারী থেকে অ্যাডিলেডে শুরু হতে যাওয়া সিরজের ৪র্থ ও শেষ টেষ্টে দলে থাকছেন না ধোনি। পার্থ টেষ্টে ৩৬২ মিনিটে ৭৬ ওভার বল করে ভারতীয় বোলাররা। এর আগেও গত বছর স্লো ওভার রেটের কারনে সতর্ক করে দেওয়া হয়েছিল ধোনিকে। এছাড়াও তার ম্যাচ ফি এর ৪০ শতাংশ ও দলের অন্যান্যদের প্রত্যেকের ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

...বিস্তারিত পড়ুন...

 
 

লা লিগায় আটকে গেল বার্সেলোনা

খেলাধুলা

গোটা ম্যাচজুড়ে ছিল টান টান উত্তেজনা। কিন্তু শেষরক্ষা হল না। সোমবার এসপ্যানিয়লের বিরুদ্ধে ড্র করে লা লিগায় আটকে গেল বার্সেলোনা। খেলা শুরুর ১৬ মিনিটের মাথায় ফ্যাব্রিগাসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে অ্যালভারোর গোলে খেলায় সমতা ফেরায় এসপ্যানিয়ল। এদিনের ম্যাচে ড্র করে লিগ তালিকায় রিয়াল মাদ্রিদের থেকে ৫ পয়েন্টে পিছিয়ে পড়ল ফ্যাব্রিগাসরা।