খেলাধুলা
“কাটা ঘায়ে নুনের ছিটা” বাংলা ভাষায় এ প্রবাদটি খুবই জনপ্রিয়। যদি কাটা ঘায়ে লবণের উপরে আবার মরিচের গুড়া ছিটানো হয় তাহলে কেমন লাগতো…? এর উত্তরটা সবচেয়ে ভালো দিতে পারবেন ভারত দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ।
পার্থ টেস্টে স্লো ওভার রেটের কারনে এক এক টেষ্টের জন্য নিষিদ্ধ হয়েছেন ভারতের এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক। যার মানে দাড়াচ্ছে আগামী ২৪ জানুয়ারী থেকে অ্যাডিলেডে শুরু হতে যাওয়া সিরজের ৪র্থ ও শেষ টেষ্টে দলে থাকছেন না ধোনি। পার্থ টেষ্টে ৩৬২ মিনিটে ৭৬ ওভার বল করে ভারতীয় বোলাররা। এর আগেও গত বছর স্লো ওভার রেটের কারনে সতর্ক করে দেওয়া হয়েছিল ধোনিকে। এছাড়াও তার ম্যাচ ফি এর ৪০ শতাংশ ও দলের অন্যান্যদের প্রত্যেকের ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।
একে দল অস্ট্রেলিয়াতে খারাপ পারফরমেন্স করায় চাপের মুখে আছেন ধোনি। মিডিয়া সমালোচনা করে তাকে ধুয়েমুছে দিচ্ছে। তার উপর পার্থ টেষ্টের ২৪ ঘন্টা আগে এক সাক্ষাৎকারে বলে বসেন যে ২০১৩ সালের পর টেষ্ট ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি। তার এমন কথায় চটেছেন সৌরভ গাঙ্গুলি, কপিল দেবের মতো অনেক সাবেক ক্রিকেটাররাই। দলের বিপর্যস্ত অবস্থায় এ ধরনের কথা বলায় সবাই তাকে আখ্যায়িত করছেন কান্ডজ্ঞানহীন নেতা হিসেবে।
মেলবোর্ন, সিডনীর পর পার্থেও বাজেভাবে হেরে এমনিতেই করুন অবস্থা। তার উপর আবার সামনের ম্যাচের জন্য নিষেধাজ্ঞা।
আগামী ম্যাচে ধোনির জায়গায় গৌতম গম্ভীর কিংবা বীরেন্দর শেবাগ দলকে নেতৃত্ব দেবেন বলে ধারনা করা হচ্ছে। তার জায়গায় উইকেটের পেছেনে দাড়াতে পারেন ব্যাকআপ উইকেটকিপার ঋদ্ধিমান সাহা।
আগামী এপ্রিলের মধ্যে নতুন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে বলে...
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে আড়াই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির...