খেলাধুলা
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ছয় দলের জন্য ছয় জন ক্রিকেটারকে আইকন ক্রিকেটার হিসেবে ঘোষনা করেছে। তারা হলেন ঢাকার আশরাফুল, চট্টগ্রামের তামিম,
সিলেটের অলক, খুলনার সাকিব, রাজশাহীর মুশফিক ও বরিশালের শাহরিয়ার নাফীস।
এসব পুরোনো খবর। নতুন খবর হল এই আইকন ক্রিকেটারদের নিয়ে ঝামেলা শুরু করেছেন দলগুলোর মালিকরা।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী এক দলের স্থানীয় কিংবা বিদেশী সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কোনো ক্রিকেটারের চেয়ে ৫% বেশি পারিশ্রমিক পাবেন আইকন ক্রিকেটাররা। কিন্তু এখানে আপত্তি করছেন মালিক পক্ষরা। তারা য়াইকন ক্রিকেটারদের এ অর্থ দিতে চাইছেন না। আইকন ক্রিকেটারদের মূল্য কমাতে চায় মালিক পক্ষরা।
যদিও শুরু থেকেই আইকন ক্রিকেটারদের ব্যাপারে এ শর্তের কথা জানিয়ে দিয়েছিল বিসিবি। কিন্তু এখন এ নিয়েই আওত্তি তাদের। মালিক পক্ষরা দাবি করছে দেশী-বিদেশী ক্রিকেটার মিলিয়ে নয়, শুধুমাত্র দেশী ক্রিকেটারদের মধ্যে যার মূল্য বেশী হবে তার চেয়ে ৫% বেশি দিতে ইচ্ছুক আইকন ক্রিকেটারদের।
যেখানে আইকনরা বিদেশী ক্রিকেটারদের চেয়ে অনেক কম মূল্য পাবে। একদিকে দলগুলোকে আয়োজকদের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে, প্রথম আসরে ৩ মিলিয়ন ডলারের বেশি ব্যয় করা যাবে না। প্রতিষ্ঠানগুলোকে এখানেই হিসাব মেলাতে হচ্ছে। যদি বিদেশী ক্রিকেটারদের ‘এ’ ক্যাটাগরি থেকে (মূল্য ৮০ লাখ টাকা) এক ক্রিকেটারকে দলে ভেড়াতে হয় এবং দেশীদেরও ভেড়াতে হয় তাহলে তারা আইকনদের সর্বোচ্চ মূল্য দিয়ে ৩ মিলিয়ন ডলারের হিসাব মেলাতে পারবে না। শুধু ক্রিকেটারই নয়, এই অর্থে প্রধান কোচ, সহকারী কোচ, ফিজিও, ট্রেইনার, কম্পিউটার অ্যানালিস্ট, মিডিয়া ম্যানেজারও নিতে হবে। আজ বিপিএল গভর্নিং কাউন্সিল-গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট-দল কেনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ত্রিপক্ষ বৈঠক হবে। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘আজ একটি সভা আছে। সেখানে এই বিষয়টি নিয়েই মূল আলোচনা হবে। ত্রিপক্ষ বৈঠক শেষে আইকনদের নিয়ে কি সিদ্ধান্ত হলো তা জানানো যাবে”।
আগামী এপ্রিলের মধ্যে নতুন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে বলে...
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে আড়াই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির...