মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে আড়াই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় ২৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর পর্যন্ত ২৭ জনের লাশ উদ্ধার করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
লিবিয়ার ঘারইয়ানে রোববার প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। বিবিসি থেকে জানা গেছে, রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণে অবস্থিত ঘারইয়ান শহরে এ সংঘর্ষ হয়। এতে শহরের প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গ্রুপ রকেট ও ভারি মেশিন দিয়ে গুলি করে।
এ ঘটনায় কমপক্ষে ২ জন নিহত ও আরো ৪০ জন আহত হয়েছেন।
এদিকে, লিবিয়ার মধ্যকালীন সরকার যুদ্ধবিরতির চেষ্টা করে ব্যর্থ হয়েছে।
ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর তিনটি দুর্লভ প্রতিকৃতি ব্রিটেনে নিলামে উঠানো হবে। নিলামকারী প্রতিষ্ঠান মুলোকস অকশন হাউজ প্রখ্যাত চিত্রশিল্পী ক্লেয়ার উইনস্টেনের আঁকা এই প্রতিকৃতিগুলো আগামী ২৪ জানুয়ারি নিলামে তুলবে বলে জানা গেছে।ওভেন পেপারের ওপর পেন্সিলের স্কেচ করা এই প্রতিকৃতির প্রতিটির দাম হাঁকা হবে আটশ থেকে এক হাজার পাউন্ড। ১৯৩০-৩১ সালে এক গোলটেবিল বৈঠকে অংশ নেওয়ার জন্য মহাত্মা গান্ধী যুক্তরাজ্য সফরে গেলে এগুলো আঁকা হয়।
আর্ত মানবতার সেবায় নিয়োজিত ছিলেন শিল্পী ক্লেয়ার উইনস্টেন। তিনি ছিলেন অহিংস আন্দোলনের পথিকৃত মহাত্মার ঘনিষ্ঠ বন্ধুvএই নিলামে মাহত্মা গান্ধীর প্রতিকৃতির পাশাপাশি পাঞ্জাবের সাহিত্য ও ১৮৫৭ সালে তৎকালীন ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে সিপাহী বিপ্লবের অনেক দলিল ও তথ্য-প্রমাণ বিক্রি করা হবে। উল্লেখ্য, ১৮৬৯ সালের ২ অক্টোবর জন্মগ্রহণ করেন মোহনদাস করমচাঁদ গান্ধী। ব্রিটেনে উচ্চ শিক্ষা গ্রহণের পর দক্ষিণ আফ্রিকায় অবস্থান, সেখানে বর্ণবাদবিরোধী আন্দোলনে সংস্পর্শ, এরপর ফিরে আসেন ভারতে, ভারত মাতার মুক্তির আন্দোলনে এক সময় চলে আসেন নেতৃত্বে। তার নেতৃত্বে ভারতের স্বাধীনতা আন্দোলন পায় নতুন মাত্রা। তিনি হয়ে ওঠেন মহাত্মা।
এছাড়া আলীম গণমাধ্যমে কোনো ধরনের বক্তব্য দিতে পারবেন না। আর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সাক্ষী, একাত্তরে নির্যাতিত কেউ, ক্ষতিগ্রস্ত কোনো পরিবার, কোনো রাজনৈতিক ব্যক্তি বা দলের সঙ্গে প্রত্যক্ষভাবে, ফোনে বা কোনো ব্যক্তির মাধ্যমে কোনো ধরনের যোগাযোগ করা যাবে না।
আলীম ছাড়াও বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, জামাত ইসলামির আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল এবং সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলছে ট্রাইব্যুনালে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার ও সাবেক মন্ত্রী আব্দুল আলীমের জামিনের মেয়াদ বাড়িয়ে ১৫ মার্চ তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী ট্রাইব্যুনালকে জানান, তদন্ত সংস্থা প্রতিবেদন চূড়ান্ত করে রাষ্ট্রপক্ষকে সরবরাহ করেছে। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল অভিযোগ দাখিলের জন্য ১৫ মার্চ দিন ধার্য করেন। একই সঙ্গে আলীমকে ওইদিন ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।
একাত্তরে হত্যা, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় বিশেষ শর্তে জামিনে থাকা আলীমের বিরুদ্ধে তিন হাজার ৯০৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সাত ধরনের মানবতাবিরোধী অপরাধের ১৭টি ঘটনায় তার জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে।
যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে গত বছরের ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেপ্তার করা হয়। এরপর ৩১ মার্চ ১ লাখ টাকায় মুচলেকা এবং ছেলে ফয়সাল আলীম ও আইনজীবী তাজুল ইসলামের জিম্মায় তাকে জামিন দেয় ট্রাইব্যুনাল।
সাবেক এই সংসদ সদস্যকে দেওয়া জামিনের অন্য শর্তগুলোর মধ্যে রয়েছে: আলীমের পাসপোর্ট জমা থাকবে ট্রাইব্যুনালের নিবন্ধকের কাছে, ছেলে ফয়সাল আলীমের বনানীর বাড়িতে তাকে থাকতে হবে এবং ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া ঠিকানা বা অবস্থান পরিবর্তন করা যাবে না।
তাদের মধ্যে কেবল আলীমই শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার ও সাবেক মন্ত্রী আব্দুল আলীমের জামিনের মেয়াদ বাড়িয়ে ১৫ মার্চ তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী ট্রাইব্যুনালকে জানান, তদন্ত সংস্থা প্রতিবেদন চূড়ান্ত করে রাষ্ট্রপক্ষকে সরবরাহ করেছে। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল অভিযোগ দাখিলের জন্য ১৫ মার্চ দিন ধার্য করেন।একই সঙ্গে আলীমকে ওইদিন ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।
একাত্তরে হত্যা, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় বিশেষ শর্তে জামিনে থাকা আলীমের বিরুদ্ধে তিন হাজার ৯০৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সাত ধরনের মানবতাবিরোধী অপরাধের ১৭টি ঘটনায় তার জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে।
যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে গত বছরের ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেপ্তার করা হয়। এরপর ৩১ মার্চ ১ লাখ টাকায় মুচলেকা এবং ছেলে ফয়সাল আলীম ও আইনজীবী তাজুল ইসলামের জিম্মায় তাকে জামিন দেয় ট্রাইব্যুনাল।
সাবেক এই সংসদ সদস্যকে দেওয়া জামিনের অন্য শর্তগুলোর মধ্যে রয়েছে: আলীমের পাসপোর্ট জমা থাকবে ট্রাইব্যুনালের নিবন্ধকের কাছে, ছেলে ফয়সাল আলীমের বনানীর বাড়িতে তাকে থাকতে হবে এবং ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া ঠিকানা বা অবস্থান পরিবর্তন করা যাবে না।
এছাড়া আলীম গণমাধ্যমে কোনো ধরনের বক্তব্য দিতে পারবেন না। আর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সাক্ষী, একাত্তরে নির্যাতিত কেউ, ক্ষতিগ্রস্ত কোনো পরিবার, কোনো রাজনৈতিক ব্যক্তি বা দলের সঙ্গে প্রত্যক্ষভাবে, ফোনে বা কোনো ব্যক্তির মাধ্যমে কোনো ধরনের যোগাযোগ করা যাবে না।
আলীম ছাড়াও বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, জামাত ইসলামির আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল এবং সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলছে ট্রাইব্যুনালে।
তাদের মধ্যে কেবল আলীমই শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
আগামী এপ্রিলের মধ্যে নতুন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে বলে...
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে আড়াই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির...