এছাড়া আলীম গণমাধ্যমে কোনো ধরনের বক্তব্য দিতে পারবেন না। আর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সাক্ষী, একাত্তরে নির্যাতিত কেউ, ক্ষতিগ্রস্ত কোনো পরিবার, কোনো রাজনৈতিক ব্যক্তি বা দলের সঙ্গে প্রত্যক্ষভাবে, ফোনে বা কোনো ব্যক্তির মাধ্যমে কোনো ধরনের যোগাযোগ করা যাবে না।
আলীম ছাড়াও বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, জামাত ইসলামির আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল এবং সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলছে ট্রাইব্যুনালে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার ও সাবেক মন্ত্রী আব্দুল আলীমের জামিনের মেয়াদ বাড়িয়ে ১৫ মার্চ তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী ট্রাইব্যুনালকে জানান, তদন্ত সংস্থা প্রতিবেদন চূড়ান্ত করে রাষ্ট্রপক্ষকে সরবরাহ করেছে। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল অভিযোগ দাখিলের জন্য ১৫ মার্চ দিন ধার্য করেন। একই সঙ্গে আলীমকে ওইদিন ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।
একাত্তরে হত্যা, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় বিশেষ শর্তে জামিনে থাকা আলীমের বিরুদ্ধে তিন হাজার ৯০৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সাত ধরনের মানবতাবিরোধী অপরাধের ১৭টি ঘটনায় তার জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে।
যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে গত বছরের ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেপ্তার করা হয়। এরপর ৩১ মার্চ ১ লাখ টাকায় মুচলেকা এবং ছেলে ফয়সাল আলীম ও আইনজীবী তাজুল ইসলামের জিম্মায় তাকে জামিন দেয় ট্রাইব্যুনাল।
সাবেক এই সংসদ সদস্যকে দেওয়া জামিনের অন্য শর্তগুলোর মধ্যে রয়েছে: আলীমের পাসপোর্ট জমা থাকবে ট্রাইব্যুনালের নিবন্ধকের কাছে, ছেলে ফয়সাল আলীমের বনানীর বাড়িতে তাকে থাকতে হবে এবং ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া ঠিকানা বা অবস্থান পরিবর্তন করা যাবে না।
তাদের মধ্যে কেবল আলীমই শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
আগামী এপ্রিলের মধ্যে নতুন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে বলে...
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে আড়াই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির...