Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com
  • শিরোনামঃ
অর্থনীতি: নতুন ব্যাংক লাইসেন্স এপ্রিলের মধ্যে: মুহিত - বৃহস্পতিবার, 15 মার্চ 2012 09:13
সারাদেশ: মুন্সীগঞ্জে লঞ্চডুবি, ২৭ লাশ উদ্ধার - মঙ্গলবার, 13 মার্চ 2012 10:52
রাজনীতি: অপু হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড - মঙ্গলবার, 13 মার্চ 2012 10:51
শেয়ার বাজার: জাবি: প্রক্টর পদ ছাড়লেন আরজু মিয়া - মঙ্গলবার, 17 জানুয়ারী 2012 08:46
সারাদেশ: নিলামে উঠছে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি - মঙ্গলবার, 11 জানুয়ারী 2011 23:52
বিশ্ব সংবাদ: নিলামে উঠছে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি - মঙ্গলবার, 11 জানুয়ারী 2011 23:52
বিশ্ব সংবাদ: পুলিশ কর্মকর্তা পদচ্যুত - মঙ্গলবার, 11 জানুয়ারী 2011 23:51
সারাদেশ: জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেপ্তার করা - মঙ্গলবার, 11 জানুয়ারী 2011 23:51
Blue

দক্ষিণাঞ্চলের ৩ নৌ-রুটে রোটেশন বাতিল

রাজধানী ঢাকার সঙ্গে বরিশাল, ভোলা এবং পটুয়াখালী নৌ-রুটে লঞ্চ যোগাযোগে রোটেশন পদ্ধতি বাতিল করা হয়েছে। আগামী সোমবার থেকে এটি কার্যকর হবে। রোববার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ে দক্ষিণাঞ্চলের লঞ্চ মালিক সমিতি সংশ্লিষ্টদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোটেশন পদ্ধতিতে মালিকদের ইচ্ছে অনুযায়ী লঞ্চ চলাচল করতো। অভিযোগ রয়েছে, এ পদ্ধতি অনুসরণ করে মালিকপক্ষ বেশি মুনাফার জন্য অনেক সময় লঞ্চের সংখ্যা কমিয়ে দিতো।

বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের জানান, দেশের দক্ষিণাঞ্চলে বর্তমানে ঢাকা-বরিশাল, ঢাকা-ভোলা ও ঢাকা-পটুয়াখালী ৩টি নৌ-রুট চালু রয়েছে। এ রুটগুলোতে আগামী সোমবার থেকে কোনো রোটেশন পদ্ধতি থাকবে না।

তিনি আরো বলেন, এখন থেকে এসব রুটের লঞ্চ মালিকরা পূর্বের নিয়মানুযায়ী অর্থাৎ বিআইডব্লিউটিএ-এর নির্ধারিত রুট ও সময় মোতাবেক চলাচল করবে। আগামীকাল থেকে বরিশাল-ঢাকা রুটে প্রতিদিন ৪টি করে, ঢাকা-পটুয়াখালী রুটে ৩টি এবং ঢাকা-ভোলা রুটে প্রতিদিন ৩টি করে লঞ্চ উভর স্থান থেকে চলাচল করবে।

পাশাপাশি লঞ্চ মালিকদের ব্যাবসায়িক ক্ষতি এবং এ রুটগুলোতে আরো লঞ্চের প্রয়োজন আছে কিনা তা খতিয়ে দেখতে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. আলাউদ্দিনকে আহ্বায়ক করে একটি সার্ভে কমিটি গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে তারা এ ব্যাপারে রিপোর্ট দেবে বলেও জানান মন্ত্রী।

সদ্য সংবাদ

নতুন ব্যাংক লাইসেন্স এপ্রিলের মধ্যে: মুহিত

আগামী এপ্রিলের মধ্যে নতুন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে বলে...

মুন্সীগঞ্জে লঞ্চডুবি, ২৭ লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে আড়াই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির...

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com