আগামী ২৭ জুলাই লন্ডনে শুরু হবে ১৭ দিনব্যাপী অলিম্পিক ২০১২ গেমস। অলিম্পিক উপভোগ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লন্ডনে আসার প্রস্তুতি নিচ্ছেন হাজার হাজার মানুষ। এ উপলক্ষে ইউকে বোর্ডার অ্যাজেন্সি নতুন বছরের শুরুতে ঘোষণা করেছে অলিম্পিক ডিজিটর ভিসা।
ধারণ ও ফ্যামিলি ভিজিটরের মতোই এই ভিসায় লন্ডন আসার নতুন সুযোগ মিলবে।
ইউকেবিএ সূত্রে জানা গেছে, পয়লা জানুয়ারি থেকে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের ঢাকা ও সিলে টের ভিসা সেন্টারে অলিম্পিক ভিজিটর ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। এই ভিসা প্রাপ্তির ক্ষেত্রে ভিজিটর ভিসায় আবেদন করার নিয়মগুলোই অনুসরণ করতে হয়। তবে যেহেতু অলিম্পিক উপভোগের জন্য কেউ লন্ডন আসতে ভিসার জন্য আবেদন করবেন, তাই তাকে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সাথে অলিম্পিকের টিকিট দেখানোর প্রয়োজন হবে।
নতুন বছরের শুরু থেকে অলিম্পিক কর্তৃপক্ষ ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু করেছে। ওযেবসাইটে বিভিন্ন মূল্যে টিকিট বিক্রির জন্য ডিসপ্লে করা হয়েছে এবং অ্যাথলেটিক রেস ওয়াক গেমের টিকিট সর্বনিম্ন মূল্য ৫৯ পাউন্ডে বিক্রি হচ্ছে।
২৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পূর্ব লন্ডনের স্টার্টফোর্টের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জমকালো উদ্বোধন অনুষ্ঠান। আর সমাপনী অনুষ্ঠান হবে ১২ আগস্ট একই সময় একই ভেন্যুতে।
উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানের টিকিটের দাম সবচেয়ে বেশি। এই দুই অনুষ্ঠানের জন্য চার ক্যাটাগরির টিকিট বিক্রি হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানের সর্বোচ্চ ক্যাটাগরি এএ। এই টিকিটের দাম ছয় হাজার পাউন্ড। অন্যান্য চার্জসহ এটির দাম দাঁড়াবে সাত হাজার ৩০২ পাউন্ড। আর সর্বনিম্ন সি ক্যাটাগরির প্রতিটি টিকিটের দাম তিন হাজার ৫০০ পাউন্ড। তবে এ ক্ষেত্র দু’টি টিকিট ক্রয় বাধ্যতামূলক। দু’টি টিকিটের সাধারণ মূল্য সাত হাজার পাউন্ড হলেও রয়েল মেইল ইউকে ডেলিভারি, বুকিং ফি ও ভিএটি চার্জসহ মূল্য দাঁড়াবে আট হাজার ৫১৮ পাউন্ড। তা ছাড়া আন্তর্জাতিক পোস্টিংয়ের জন্য প্রয়োজন হবে আরো ৫০ পাউন্ড। অর্থাৎ কেউ যদি বাংলাদেশে কিংবা অন্য কোনো দেশে বসে টিকিট পেতে চান তাহলে পোস্টিং ফি বাবদ তাকে অতিরিক্ত ৫০ পাউন্ড পরিশোধ করতে হবে।
সমাপনী অনুষ্ঠানের সর্বোচ্চ এএ ক্যাটাগরির একটি টিকিটের মূল্য তিন হাজার পাউন্ড। অন্যান্য চার্জসহ টিকিটের মূল্য দাঁড়াবে তিন হাজার ৬৫৬ পাউন্ড।
সমাপনী সর্বনিম্ন সি ক্যাটাগরির একটি টিকিটের দাম ৯০০ পাউন্ড। তবে এই ক্যাটাগরিতে এক সাথে দু’টি টিকিট ক্রয় বাধ্যতামূলক। স’ানীয় পোস্টিং খরচ, বুকিং ফি, ভিএটি ও ক্রেডিট কার্ড চার্জসহ দু’টি টিকিটের মোট মূল্য দাঁড়াবে দুই হাজার ১৯৮ পাউন্ড।
তবে ১৭ দিনব্যাপী চলা এই অলিম্পিক গেমসে ৪২টি খেলা প্রদর্শিত হবে। এসব গেমের টিকিট বিভিন্ন মূল্যে পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটে দেখা যায়, সর্বনিম্ন দামের টিকিটের গেমের নাম অ্যাথলেটিক রেস ওয়াক। এটি অনুষ্ঠিত হবে লন্ডন দ্য মল-এ আগামী ৪ আগস্ট বিকেল ৫টায়। এই ইভেন্টের জন্য টিকিটের দাম মাত্র ৪০ পাউন্ড। রয়েল মেইল ইউকে ডেলিভারি, বুকিং ফি, ভিএটি ও ক্রেডিড কার্ড চার্জসহ মোট মূল্য হবে ৫৮ পাউন্ড ৯২ পেন্স। তবে বাংলাদেশে বসে টিকিট পেতে চাইলে মোট মূল্যের সাথে পোস্টিং খরচ বাবদ আরো ৫০ পাউন্ড পরিশোধ করতে হবে।
তা ছাড়া ৯ আগস্ট বুধবার সকাল ৯টায় লন্ডনের ওয়েম্বলি ভেন্যুতে অনুষ্ঠিতব্য ব্যাডমিন্টন গেমের বি ক্যাটাগরির টিকিট পাওয়া যাচ্ছে ৬৫ পাউন্ডে। অন্যান্য ফিসহ এই টিকিটের দাম হবে ৮৯ পাউন্ড ৩০ পেন্স। অন্যান্য গেমসের টিকিট ১২০, ১৫০, ২০০, ২৫০, ৩০০, ৩২০, ৩৫০, ৪২০, ৫০০ ইত্যাদি মূল্যে পাওয়া যাচ্ছে। তবে সর্বোচ্চ দামের টিকিটটি হচ্ছে ৬০৫ পাউন্ড। গেমের নাম ডাইভিং।
টিকিট ক্রয়ের জন্য www.sportticketexchange.com ওয়েবসাইট সহজেই ভিজিট করা যাব। তা ছাড়া বিস্তারিত জানতে ফোন করা যাবে 020 7096 0193 নাম্বারে।
ইউকেবিএ সূত্রে জানা গেছে, বাংলাদেশীদের অন্যান্য ভিজিট ভিসার মতো অলিম্পিকের জন্য ছয় মাসের ভিজিট ভিসা দেয়া হবে। আবেদনকারীকে বাংলাদেশে নিজের পরিবার পরিচালনার পর লন্ডন যাতায়াতের ক্ষেত্রে অর্থনৈতিকভাবে সচ্ছল এবং লন্ডন এলে দেশে ফিরে যাবেন এ মর্মে প্রমাণপত্র দাখিল করতে হবে। লন্ডন থেকে কোনো আত্মীয়স্বজন স্পন্সর করলে অবশ্য ভিসা প্রাপ্তি সহজ হবে।
আগামী এপ্রিলের মধ্যে নতুন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে বলে...
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে আড়াই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির...