পাকিস্তানের মধ্যাঞ্চলীয় শহর খানপুরে ইমাম হোসেইন (আ.)-এর শাহাদাতের চেহেলাম উপলক্ষে শোকানুষ্ঠানে বিস্ফোরণের ঘটনায় ১৮ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। তবে সেটি বোমার বিস্ফোরণ কিনা তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। আঞ্চলিক পুলিশ প্রধান সোহেল সাত্তা বলেছেন, শোকানুষ্ঠানের কাছে একটি বিদ্যুতের খুঁটির (খাম্বা) নিচে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে হতাহতের ওই ঘটনা ঘটেছে। তবে কোন কোন সূত্র জানিয়েছে, খানপুরে শোকানুষ্ঠান চলাকালে বিদ্যুতের একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে হতাহতের ওই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছেন।
বিশ্বনবী হযরত মুহাম্মদ(সা.)’র নাতি ইমাম হোসেইন (আ.)-এর শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষে ওই শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
আগামী এপ্রিলের মধ্যে নতুন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে বলে...
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে আড়াই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির...