গুয়াতেমালার নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন পেরেজ মোলিনা। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করেন তিনি। এর ফলে তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট ও সোশ্যাল ডেমোক্র্যাট দলের নেতা অ্যালভারো কোলোমের স্থলাভিষিক্ত হলেন।
সেনাবাহিনীর সাবেক জেনারেল ও বর্তমানে দেশটির প্রেসিডেন্ট পেরেজ মোলিনা অসহনীয় মাত্রায় বেড়ে যাওয়া সহিংস অপরাধ দমনে ও অবাধ মাদক চোরাচালানের বিস্তার রোধে শক্ত পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি দরিদ্র ও শিশু অপুষ্টির হার কমিয়ে আনার ব্যাপারেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
১৯৮৬ সালের পর পেরেজই দেশটির প্রথম প্রেসিডেন্ট যিনি এর আগে সামরিক বাহিনীর অধীনে দায়িত্ব পালন করতেন। গুয়াতেমালায় এ সময়ই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। এদিকে গুয়াতেমালা শহরে হাজার হাজার উল্লসিত ভক্ত-সমর্থকের উদ্দেশে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট দেশে এক ইতিবাচক পরিবর্তন আনার কথা বলেছেন। ওই ভাষণে তিনি বলেন, আমরা সঙ্কটাপন্ন একটি দেশের দায়িত্ব বুঝে নিচ্ছি। তিনি দেশে শান্তি ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। মাদকের অবাধ চোরাচালান রোধে আন্তর্জাতিক সমপ্রদায়ের সহযোগিতাও কামনা করেছেন তিনি।
আগামী এপ্রিলের মধ্যে নতুন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে বলে...
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে আড়াই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির...