Check your ETV Mail
জাতীয় : সারাদেশে বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে; বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকনসহ ৩ জন গ্রেফতার; খিলগাঁওয়ে ৪ শিবির কর্মী আটক; হরতালে বিএনপি সমর্থিত আইনজীবীরা হাইকোর্টের সামনে মিছিল বের করলে পুলিশ বাধা দেয় * হরতালের কারণে আসামী ও আসামী পক্ষের আইনজীবীরা আসতে না পারায় ট্রাইবু্যনালের কার্যক্রম রোববার পর্যন্ত মুলতবি * আওয়ামী লীগ জনগণের দল এমন আস্থা জনগণের মধ্যে যেন গড়ে ওঠে সেভাবে কাজ করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার * বিএনপি আইনের শাসন মানে না বলে আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল ডেকেছে- মাহবুব উল আলম হানিফ * গণতান্ত্রিক কর্মসূচীতে বাধা দিয়ে সরকার যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে তার দায় ভার সরকারকেই নিতে হবে- বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদীন ফারুক * হরতালের কারণে রাজধানীর গাবতলী, মহাখালী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি * হরতাল চলাকালে মিছিলে পুলিশের লাঠিচার্জে নারায়ণগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদকসহ ১০ জন আহত; সিরাজগঞ্জে নাশকতার আশংকায় বিএনপির ২১ নেতাকর্মী আটক; সাভার ও আশুলিয়ায় ১০ বিএনপি কর্মী আটক, পাবনায় ১৭জন বিএনপি-জামায়াত কমর্ী আটক * সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের মাধবপুরে ৩ জন ও গাজীপুরের টঙ্গীতে ৩ জন নিহত; মানিকগঞ্জে আহত ২০ * নড়াইলের সালিশের নামে নারী নির্যাতনের ঘটনায় এক নির্যাতনকারী আটক * সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে জেলে নৌকা ডুবি; ৫জন নিখোঁজ; একজনের মৃতদেহ উদ্ধার * হবিগঞ্জের মাধবপুর মহাসড়ক থেকে কিশোরের মৃতদেহ উদ্ধার * মৌলভীবাজারের ফিনলে চা বাগান থেকে দু'শত বছরের পুরনো গাছ কেটে বিক্রি করার সময় এক হাজার সিএফটি কাঠ জব্দ * সাভারের আমিনবাজারে আগুনে ২৫টি দোকান পুড়ে গেছে * নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে একজন নিহত;২ জন আহত * লিফলেট বিলির সময় চুয়াডাঙ্গার জীবননগরে হিজবুত তাওহীদের ৪ নারী সদস্য আটক * হরতালের কারণে দেশের ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য আজকের এইচএসসি পরীক্ষা ১৮ই মে অনুষ্ঠিত হবে * 'উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা' পদে নিয়োগে মৌখিক পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে; কোন কারণে কেউ উপস্থিত হতে না পারলে শুক্রবার বিকেল ৩টায় পরীক্ষায় অংশ নিতে পারবেন আন্তর্জাতিক : পাকিস্তানের ইসলামাবাদে দুটি প্রশিক্ষণ বিমান বিধস্ত; ৪ পাইলট নিহত * বসনিয়ায় গণহত্যার ২০ বছর পর সাবেক সেনা কমান্ডার রাতকো ম্ল্যাদিচের বিচার চলছে * গ্রীসে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ নিলেন কাউন্সিল অব স্টেট প্রেসিডেন্ট পানাগিওতিস পিক্রামেনুস * ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সরকার বাহিনীর বিমান হামলায় আল-কায়েদার সন্দেহভাজন ২৯ জঙ্গি নিহত খেলা: ফুটবল: গ্রামীণফোন বাংলাদেশ লিগ: শেখ রাসেল ৩-২ রহমতগঞ্জ * আইপিএল: মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩২ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স; আজকের খেলা: পাঞ্জাব-চেন্নাই ( বিকেল সাড়ে ৪ টা), দিলি্ল-বেঙ্গালুরু ( রাত সাড়ে ৮ টা) * আচরণবিধি লংঘনের দায়ে মুম্বাই ক্রিকেট এ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরখ খানকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে * লর্ডস টেস্ট: ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ( বিকেল সাড়ে ৪ টা) ** একুশের বিশেষ আয়োজন 'জনতার কথা' দেখুন প্রতি রবি, মঙ্গল, বুধ এবং শুক্রবার রাত ১১টার সংবাদের পর, পুনঃপ্রচার পরদিন বেলা ১১টা, দুপুর ১টা এবং বিকেল ৩টার সংবাদের পর ** একুশের সংবাদ দেখুন প্রতিদিন সকাল ৭টা, ৯টা, বেলা ১১টা, দুপুর ১টা, ৩টা, বিকেল ৫টা, সন্ধ্যা ৭টা, রাত ৯টা, ১১টা ও ১টায় ** একুশে টেলিভিশনের নিউজ আপডেট পেতে টাইপ করুন ইএন এবং পাঠিয়ে দিন ৬৯৬৯ নাম্বারে; প্রোগ্রাম শিডিউল পেতে টাইপ করুন ইপি এবং পাঠিয়ে দিন ৬৯৬৯ নাম্বারে; স্টক ইনফো পেতে টাইপ করুন ইএস এবং পাঠিয়ে দিন ৬৯৬৯ নাম্বারে * একুশে দর্শক জরিপে অংশ নিয়ে জিতে নিন আকর্ষণীয় মাল্টিমিডিয়া মোবাইল হ্যান্ডসেট। আপনার পছন্দের অনুষ্ঠান ভোট করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে টাইপ করুন: ইটিভি (স্পেস দিয়ে) লিখুন পছন্দের অনুষ্ঠানের নাম,পাঠিয়ে দিন ৬৯৬৯ নম্বরে *

johur ali johuri

ধারাবাহিক নাটক 'জহুর আলী জহুরি'
একুশে টেলিভিশনে প্রতি মঙ্গলবার এবং বুধবার প্রচারিত হয় ধারাবাহিক নাটক
'জহুর আলী জহুরি' ধারাবাহিক এই নাটকটি প্রচারিত হবে রাত ০৯টা ৩০ মিনিটে খলিলুর রহমান শাওনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কায়সার আহমেদ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, আনিসুর রহমান মিলন, লিটু আনাম, আজিজুল হাকিম, কুসুম শিকদার, বিন্দু, খ.ম. হাসান, আব্দুল রাতিন, মোমেনা চেীধুরী, শামীম সহ অনেকে
johur ali johuri

কাহিনী সংক্ষেপ : পুরনো ঢাকার অধিবাসী জহুর আলী একজন পেশাদার জহুরি একটি জুয়েলারীতে তিনি কাজ করেনস্বর্ণ ও পাথর পরীক্ষা করার পাশাপাশি তিনি হস্তরেখা দেখে ভাগ্য পরীক্ষা করেন এবং বিভিন্ন খদ্দেরের কাছে পাথর বিক্রি করেনজহুরের বাবা সবুর আলী একই পেশায় নিয়োজিত ছিলেনজহুরগিড়ি জহুর আলীর বংশের ঐতিহ্য এবং পবিত্র পেশাসে কারণে অন্য পেশা গ্রহণ করেন নি জহুর আলী
অন্যের ভাগ্য উন্নয়নের জন্য নানান ধরণের পাথর বন্দোবস্ত করে দিলেও নিজের ভাগ্যের পরিবর্তন হয়নি তার পরিবারের
তবুও তিনি গভীরভাবে বিশ্বাস করেন তার বাপ দাদার পবিত্র পেশাই একদিন তার সেীভাগ্য ফিরিয়ে আনবে
জহুর আলীর তিন মেয়ে
তারা হলেন হীরা, চুন্নী এবং পান্নাহীরাকে বড় আশা করে বিয়ে দিয়েছিলো সহজ সরল যুবক রজব ওস্তাগারের সাথেকিন্তু স্বামীর ভালোবাসা থাকা স্বত্তেও হীরা বেশী দিন স্বামীর ঘর করতে পারেনিননস চানবানুর ষ্বড়যন্ত্রে বাবার বাড়িতে ফিরে আসতে হয় তাকেচানবানু প্রতি নিয়ত চাপ দেয় হীরাকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করতেকিন্তু রজব রাজী হয়নাএকসাথে না থাকতে পারলেও স্ত্রীর সাথে তার অটুট ভালোবাসা আছেজহুর আলীর বিশ্বাস তার পাথরের কারণে হীরার বিয়ে এখনও টিকে আছেতিনি আশা করেন পাথরের কল্যানে একদিন হীরা তার স্বামীর বাড়িতে ফিরে যেতে পারবেন
চুন্নী এস এস সিতে ফেল করে ঘরে বসা
তার বিয়ের চেষ্টা করছেনজহুর আলী প্রতি মাসেই নতু নতুন পাথর ব্যাবহার করতে দেয়রজব ওস্তাগারের ছোট ভাই নয়া চানকে সে পছন্দ করেকিন্তু তার হাব ভাবে তা প্রকাশ পায়নানয়া চান নিশ্চিত হতে পারেনা চুন্নী তাকে ভালোবাসে কিনা
পান্না স্থানীয় কলেজে ডিগ্রী ক্লাসে পড়ে
আধুনিক শিক্ষা পেয়ে পান্না অনেক বেশী আশাবাদীবাবার পাথরের প্রতি অন্ধ বিশ্বাস করে সেএ নিয়ে বাবার সাথে পান্নার ঠান্ড লড়াই আছেপান্নাও পছন্দ করে নয়া চানকেনয়া চান দুবোনের সাথেই সমর্্পক রাখেএই আশায় সে দুজনের এক জনকে সে বিয়ে করার সুযোগ পাবে
জহুর আলীর বাল্যবন্ধু হারুন কসাই
পেশায় কসাই হলেও হৃদয়বান তিনিবন্ধর জন্য সব সময় সাহায্যের হাত বাড়িয়ে থাকেনবাবার বন্ধুত্বের সূত্রেই হারুন কসাইয়ের ছেলে বাদশা সমর্্পক করতে চায় পান্নার সাথেপান্নার মন না পেয়ে জহুর আলীর কাছ থেকে সময় অসময়ে পাথর নেয়
তাজে নূরজাহান একজন হিজরা
জহুর আলীর ছোট ভাইয়ের মততার বিয়ে সংসার কোন দিন হবেনা তবু সে মানুষতারও প্রেম ভালোবাসার আকাংঙ্খা থাকেসে হীরা , চুন্নী , পান্নাকে নিজের সন্তানের মতো ভালোবাসেএবং লাট ভাইকে সে প্রেমিকের মতো ভালোবাসেতাজেনুরের ভালবাসার মূল্য দিতে গিয়ে লাট ভাই বিয়ে করেনি
চারটি পরিবারের নিত্যনৈমিত্তিক ঘটনা
, তাদের জীবনযাত্রা , আনন্দ বেদনা, নিয়েই আবর্তিত হয় নাটকের কাহিনীকাহিনীওত তুলে আসে পুরনো ঢাকার প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি

Comments  

 
0 #1 rony 2012-01-27 16:31
i like ekushey tv .
Quote
 

Add comment


Security code
Refresh

Polls Vote for favorite News Program

The Ekushey NCA Program You Like Most?