ধারাবাহিক নাটক 'ভাবী'
কাহিনী : আব্দুস সালাম।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বন্যা মির্জা, সোয়েব, সজল, জ্যোতিকা জ্যোতি, নাফিজা,সীমানা, ইনামুল হক, শামীম, শিরীন আলম প্রমূখ। প্রচারিত হয় প্রতি শুক্রবার ও শনিবার রাত ০৯টা ৩০ মিনিটে।
কাহিনী সংক্ষেপ : মহা ধুম ধামের সহীত আবিরের ঘরে বউ হয়ে আসে মমতা আহমেদ মম। স্বামী শ্বশুর শ্বাশুড়ী , দেবর এবং দুই ননদ নিয়ে তার সংসার। দুচোখ ভরা তার রঙিন স্বপ্ন সবাইকে নিয়ে সে একটা সুন্দর সংসার গড়ে তুলবে। শিক্ষক বাবার বড় মেয়ে মম এই বাড়িতে এসেও সে বড় বউ। তিন তিনজন দেবর ননদের একমাত্র ভাবী সে। সংসারের দ্বায়িত্ব তার অনেক বেশী। ধণী পরিবারের মোটা বেতনের চাকুরের বউ হয়েও বাসরের ফুল না শুকাতেই সে মাজায় কাপড় পেচিয়ে সংসারের কাজে বেড়িয়ে পড়ে। কিন্তু দুদিন না যেতেই তার স্বপ্ন হোচট খায়। মম দমে না গিয়ে চেষ্টা করে তাদের মন জয় করতে। কিন্তু সফল হয়না। তার প্রতি পরিবারের সবার বিরূপতা বাড়তে থাকে। মম লুকিয়ে লুকিয়ে কাদে। পোষা টিয়া পাখিকে তার কষ্টের কথা শোনায়। কিন্তু স্বামী শ্বশুড় কারো কাছে সে অভিযোগ করেনা। তার বিশ্বাস তার শিক্ষা দীক্ষা এবং সততা একদিন তার সংসারে সুখ প্রতিষ্ঠা করবেই। নারী জাগরনের স্বার্থকতাই তো বিরূপকতাকে জয় করা।
বাস্তবতার কাছে মম'র বিশ্বাস হার মানে। শ্বশুড়ের পরামর্শে একদিন সে প্রতিবাদী হয়ে উঠে। শাশুড়ী বড় ননদ দুজনেই আরো বেশী হিংস্র হয়ে উঠে। কারা জিতবে এই প্রশ্ন নিয়ে যখন কাহিনীর টান টান অবস্থা তখন হঠাৎ একদিন স্টোক করে মম'র শ্বাশুড়ী মারা যায়। এর ই আগে বিয়ে হয়ে যায় বড় ননদের। প্রতিযোগীহীন মাঠে মম শুধু একা। আর তার সুখের সংসার। সংসারের সব কতৃত্ব এখন তার হাতে। দেবর ছোট ননদের কাছে সে এখন আর ভাবী নয় ' সে তাদের মায়ের মত। আজ তাদের সব আবদার তার কাছে। এদেরকে সঠিক পথ নির্দেশনা দিয়ে সংসারটাকে সে ঠিক পথে নিয়ে যেতে পারবে কি।
মম'র দেবর নিবিড়। পড়াশুনা শেষ করে বন্ধুদের নিয়ে মহল্লায় মাতব্বরী করাই তার কাজ। মানুষের বিপদ আপদে এগিয়ে আসতে সে সদা প্রস্তুত। সংসারে তাকে নিয়ে ঝামেলার অন্ত নেই। তাকে ভালবাসে অর্ণি নামের এক মেয়ে। অর্ণি একটু বেশি কথা বলে। অর্ণিকে সে পছন্দ করেনা। তার ভাললাগে পরিচয় লুকিয়ে নিয়মিত যে মেয়েটা কথা বলে। যদিও তাকে সে দেখেনি তারপরও তার প্রতি দুর্বলতা যেন একটু বেশি কাজ করে। এই মেয়ে আর কেউই নয় তার ভাবীর ছোট বোন অধরা। বেয়াইয়ের সাথে মিথ্যে দুষ্টুমি করতে করতে এখন সে তার প্রতি চরম দুর্বল। একদিন দুজন দুজনের মধ্যে মুখোমুখি হয়।
রচনা : মানস পাল।
পরিচালনা : দেবাশীষ বড়ুয়া দীপ।




