এমপি আয়নুল হকের গাড়ি ভাংচুরের মামলার প্রধান আসামি তমাল গ্রেপ্তার
প্রকাশিত : ১৬:০৭, ২৫ আগস্ট ২০২৬
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার দিবাগত রাতে রায়গঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান জানান, এমপি আয়নুল হকের গাড়িতে হামলায় টানা ৩৮ ঘণ্টার অভিযানে ১ নম্বর আসামি তমাল সরকার গ্রেপ্তারকে করা হয়েছে।
তমাল সরকার বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি। পাশাপাশি তিনি রায়গঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য।
তবে তমাল সরকারের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থানায় আত্মসমর্পণের জন্য রওনা হয়েছিলেন। পথে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এর আগে শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার রাতে রায়গঞ্জ থানায় স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
হামলার ঘটনায় এমপি আয়নুল হক জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের দায়ী করেন। তবে জামায়াত ও এনসিপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
এএইচ
আরও পড়ুন










