গোসলে নেমে নদী থেকে আর উঠতে পারেনি ২ স্কুলছাত্র
প্রকাশিত : ২০:০২, ২৬ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:২২, ২৬ আগস্ট ২০২৬
গাজীপুরে শ্রীপুরে সুতিয়া নদীতে গোসল করতে নেমে দুইস্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে তারা মাঠে ফুটবল খেলা শেষে সুতিয়া নদীতে গোসল করতে নেমে তারা আর তীরে উঠতে পারেনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রীপুরের কাওরাইদ এলাকায় ১২ বছর বয়সী মুক্তাসিন ও রাব্বি নামে দুই শিশু ফুটবল খেলা শেষে হাজী বাড়ির সামনে নদীর ঘাটে তারা গোসল করতে নামে। এ সময় তারা পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রাব্বির বাড়ি বেলদিয়া ও মুক্তাসিনের বাড়ি বাপ্তা এলাকায়। নিহত দুই শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালযয়ে পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।
এই ঘটনায় নিহতদের বাড়িতে শোকে কান্না চলছে।
এএইচ
আরও পড়ুন










