লেবাননে ড্রোন হামলায় নিহত ৩ প্রবাসীর বাড়ি সাতক্ষীরায় শোকের মাতম
প্রকাশিত : ১০:৩৩, ১৩ মে ২০২৬
লেবাননে ড্রোন হামলায় নিহত হয়েছেন সাতক্ষীরার তিন প্রবাসী। তাঁদের মৃত্যুর খবরে সাতক্ষীরার তিন গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ পাতাল।
নিহত তিনজন হলেন- সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৫), আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে নাহিদুল ইসলাম নাহিদ (৪০) ও কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের সঞ্জয় দাসের পুত্র শুভ দাস (২৩)।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে এখন দিশেহারা শফিকুলের স্ত্রী-সন্তান ও বৃদ্ধ পিতা-মাতা। অন্যদিকে বারবার মুর্ছা যাচ্ছেন নাহিদের মাতা। বাকরুদ্ধ হয়ে পড়েছেন নাহিদের পিতাও। একই অবস্থা নিহত শুভ দাসের বাড়িতেও, চলছে শোকের মাতম।
তিনটি পরিবারের মধ্যে চিন্তার ভাজ কিভাবে তারা তাদের ঋণ পরিশোধ করবেন। যদিও পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ জেলার জেবদিন এলাকায় একটি রুটি বহনকারী গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা হয়। ওই হামলায় ঘটনাস্থলেই নিহত হন তিন বাংলাদেশি কর্মী শফিকুল, নাহিদ এবং শুভ দাশ।
তারা একই এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
এএইচ
আরও পড়ুন










