ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৮, ১৮ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের পাঁচলিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত সোহেল রানা (২২) এলাকার উলিপুরের আব্দুর রশিদের ছেলে। সে ভাড়ায় মোটরসাইকেল চালাতো।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরন্নবী প্রধান জানান, শনিবার সকালে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু নেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাঁচলিয়া বাজারের উত্তর পাশ থেকে দক্ষিণ প্রান্ত পাড় হবার সময় দ্রুতগামী একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হলে হাসপাতালে নেবার পথে মারা যায়।

পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।

এমবি
 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি