ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

সান জোস আর্থকোয়েকসের সঙ্গে ১-১ গোলে ড্র করলো রিয়াল সল্ট লেক

প্রকাশিত : ১৭:১৫, ২৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:১৫, ২৩ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

মেজর লিগ সকারে সান জোস আর্থকোয়েকসের সঙ্গে ১-১ গোলে ড্র করলো রিয়াল সল্ট লেক। রিও টিন্টো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। ৯ মিনিটে ফরোয়ার্ড  ক্রিস গোল করলে ১-০তে এগিয়ে যায় আর্থকোয়েকস। পিছিয়ে থেকে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে রিয়াল সল্ট। তবে, বেশ কিছু আক্রমণ চালালেও লক্ষ্য ভেদে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে আরো আক্রমণের গতি বাড়ায় তারা। ৬৮ মিনিটে এটাকিং মিডফিল্ডার লূক মুলহল্যান্ড গোল করলে সমতায় ফেরে রিয়াল সল্ট। খেলার শেষ সময় পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি