ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৫ ১৪৩২

এ মাসের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৩৬ কোটি ৮৮ লাখ ডলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৩ সোমবার

চলতি মাসের প্রথম সপ্তাহে ৩৬ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দৈনিক গড়ে রেমিট্যান্স আসছে ৫ কোটি ২৭ লাখ ডলার।

এ মাসের প্রথম সপ্তাহে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে ৩ কোটি ২০ লাখ ৮০ হাজার ডলার, কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৯ লাখ ১০ হাজার ডলার, বিদেশি ব্যাংকের মাধ্যমে আসে ১৭ লাখ ৬০ হাজার ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ৯১ লাখ ২০ হাজার মার্কিন ডলার। 

গত আগস্ট মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৫৯ কোটি ডলার। 

এএইচ