ঢাকা, বুধবার   ০৮ জুলাই ২০২৬,   আষাঢ় ২৩ ১৪৩৩

এস আলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরষ্কার বিতরণী

প্রকাশিত : ০৬:২০ পিএম, ৯ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:২০ পিএম, ৯ মার্চ ২০১৭ বৃহস্পতিবার

চট্টগ্রামের পটিয়ায় এস আলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার সকালে এস আলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মাইনুদ্দিন মজুমদার ও এস.আলম গ্র“পের হেড অব কর্পোরেট হুমায়ুন কবির। এ’সময় বক্তারা শিক্ষার পাশাপাশি খেলাধূলা এবং সাংস্কৃতিক কর্মকান্ডে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানান।