ঢাকা, মঙ্গলবার   ০৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২০ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ২৪ জন আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ২২ জুন ২০২০ সোমবার

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় আরও ২৪ জনের করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৬৫ জনে। সোমবার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্ব চিকিৎসক ডা. সানজিদা এই তথ্য নিশ্চিত করেছেন। 

সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্বরত ডা. সানজিদা বলেন, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ ও ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারাল সেন্টার থেকে সোমবার ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে পৌছানো ১৪৮টি নমুনার মধ্যে ২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। 

এর মধ্যে কসবা উপজেলায় ১৪ জন,সরাইল উপজেলায় ৯ জন ও সদর উপজেলায় ১ জন রয়েছেন। তিনি বলেন,আক্রান্ত ৫৬৫ জনের মধ্যে ৯৪ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় ৬ জন মারা গেছেন। 
কেআই/