ঢাকা, শনিবার   ০১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ১৬ ১৪৩৩

করোনাক্রান্ত সাবেক সাংসদ নুরুল হকের অবস্থা সংকটাপন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

খুলনার (খুলনা-৬) সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক- ফাইল ছবি

খুলনার (খুলনা-৬) সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক- ফাইল ছবি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন খুলনার (খুলনা-৬) সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক। তার অবস্থা এখন সংকটাপন্ন। তাকে শুক্রবার সন্ধ্যায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। নুরুল হকের রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এর আগে গতকাল বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষা করা হলে তাতে করোনা পজিটিভ রিপোর্ট আসে।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ জানান, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক বয়স্ক ব্যক্তি। তার কিডনিতে সমস্যা রয়েছে। তাছাড়াও তার শারীরিক অবস্থা আগে থেকেই ভালো ছিল না। তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। আমরা তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দিচ্ছি। তার অবস্থা সংকটাপন্ন।

এমএস/