ঢাকা, মঙ্গলবার   ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

কক্সবাজার ও বান্দরবানে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশিত : ০৬:০১ পিএম, ১৪ এপ্রিল ২০১৭ শুক্রবার

কক্সবাজার ও বান্দরবানে নানা আয়োজনে উদযাপিত হয়েছে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী।
১৮ বছরে পদার্পন উপলক্ষে কক্সবাজারে সকালে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এছাড়া, প্রেসক্লাবে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় করেন সাংবাদিকরা। একুশে টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা। এদিকে, বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে একুশের জন্মদিনের কেক কাটেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। এ’সময় প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম জাহাঙ্গীর, একুশে টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিটুসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।