ঢাকা, মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শোক দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা। ছবি: একুশে টেলিভিশন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা। ছবি: একুশে টেলিভিশন

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

এ উপলক্ষে আজ শনিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী ছাড়াও জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবিরসহ জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানান।

পরে স্থানীয় আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়।

এআই//এমবি