ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬,   চৈত্র ১৭ ১৪৩২

এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিস্কারের দাবি

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১০:০৪ পিএম, ২৬ আগস্ট ২০২০ বুধবার

এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিস্কার ও ফুলবাড়ি চুক্তি বাস্তবায়নের দাবিতে বুধবার ঠাকুরগাঁওয়ে ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস পালন করা হয়েছে। তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা জতীয় কমিটি জেলা শাখার আয়োজনে দুপুরে শহরের চৌরাস্তা থেকে একটি মিছিল বের হয়ে সরকারি বাল উচ্চ বিদ্যালয়ের বড়মাঠে শহীদ মিনার গিয়ে শেষ হয়। পরে সেখানে ফুলদিয়ে ফুলবাড়ীতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, একমিনিট নিরবতা পালন শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার আহবায়ক রেজওয়ানুল হক রিজু, সদস্য সচিব মাহাবুব আলম রুবেল, সদস্য সাংবাদিক মনসুর আলী, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমূখ।

সভায় বক্তারা বলেন, ১৪ বছর আগে ২৬ আগস্ট এই দিনে ফুলবাড়ির আলামিন-তরিকুল-সালেকিনের রক্তের বিনিময়ে বিদেশি কোম্পানি এশিয়া এনার্জির উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলনের চক্রান্তের বিরুদ্ধে এবং এ  দেশের জাতীয় সম্পদ রক্ষায় জীবন দিয়ে যে প্রতিরোধ গড়ে তুলেছিল আজও তা এ দেশের সম্পদ রক্ষার আন্দোলনে  ধ্র“ব তারা। বক্তাগন ফুলবাড়ি চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

আরকে//