ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬,   চৈত্র ১৭ ১৪৩২

গাড়িখানা কবরস্থানের উন্নয়ন করা হবে : এমপি শিমুল

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০২:৩২ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকল ইসলাম শিমুল জানিয়েছেন, জেলার কেন্দ্রিয় কবরস্থান গাড়িখানা গোরস্থানের উন্নয়ন করা হবে। 

আজ শুক্রবার নাটোর কেন্দ্রিয় জামে মসজিদে জেলা মুয়াজ্জিন কল্যাণ সমিতি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। 

করোনা ভাইরাস, প্রাকৃতিক দুর্যোগসহ মানব সমাজের বিপর্যয় থেকে পরিত্রাণের উদ্দেশ্যে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তুজা আলী বাবলু ও ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি নবীউর রহমান পিপলু। 

আলোচক ছিলেন, কেন্দ্রিয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাদ্দিস মুনিরুজ্জামান, আল- জামিয়াতুন নূরিয়া কান্দিভিটা মাদরাসার মুহতামিম মাওলানা মো. রুহুল আমিন, জেলা মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি আলহাজ হাফেজ মাওলানা আব্দুল মুমিন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, মাওলানা আবুল কালাম প্রমুখ।
এআই/এসএ/