ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৭ ১৪৩২

আত্রাইয়ে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার

নওগাঁর আত্রাই উপজেলার কাশিয়াবাড়ি সুইসগেট সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত (২৫) এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের কাঁশিয়াবাড়ি সুইসগেট সংলগ্ন এলাকা থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, ওইদিন সকালে ঘটনাস্থলে পানিতে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তার দুই হাতে দুটি চুড়ি পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ১০/১২ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে এবং শরীর ফুলে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। 
কেআই//