ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৭ ১৪৩২

বন্যা পরিস্থিতির অবনতি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮ এএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার

দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্ধী হয়ে আছে কয়েক লাখ মানুষ। তলিয়ে গেছে ফসলী জমি। ভেসে গেছে মাছের ঘের। বন্যার কারণে শীতকালীন সবজি ও রোপা আমন নিয়ে উৎকন্ঠায় কৃষক।

নওগাঁয় নদীর পানি কিছুটা কমলেও ভারী বর্ষণে আর উজানের ঢলের পানি বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে প্রবেশ করায় মান্দা, আত্রাই ও রানীনগর উপজেলার ১০ ইউনিয়ন তৃতীয় দফায় বন্যা কবলিত হয়ে পড়েছে। পানিবন্দি প্রায় লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে রোপা আমনের বীজতলা। ভেসে গেছে শত শত পুকুরের মাছ।

এলাকাবাসী জানান, তাদের অবহেলার কারণে সমস্ত ফসলের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। বাঁধ না দেয়ায় একের পর এক বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে ফসল। থাকায় সমস্যা, গরু-বাছুর, হাঁস-মুরগি নিয়ে কোথাও বের হতে পারছি না। রানাবান্নায় খুবই কষ্ট, কোনভাবে জীবন চলছে।

সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে বিপদ সীমা অতিক্রম করে বেড়েই চলেছে যমুনার পানি। চরাঞ্চলের নিচু এলাকার অধিকাংশ বাড়ি-ঘর জলমগ্ন হয়ে পড়েছে। অনেকেই আবার অন্যত্র আশ্রয় নিয়েছে।

বন্যাকবলিত মানুষরা জানান, ফের পানি এসে ডুবিয়ে গেল। এখন থাকার কোন ব্যবস্থা নেই। রান্না নেই, খাওয়াও নেই। কবরস্থানগুলোও পানির ডুবে গেছে।

জামালপুরের যমুনা নদীর পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।  

রাজবাড়ীতে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল ফের প্লাবিত হয়েছে। শীতকালীন সবজি ও পেয়াজসহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কায় করছে কৃষকরা। 

ভিডিও-

 

এএইচ/