ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৭ ১৪৩২

কলারোয়ায় ইউপি উপনির্বাচনে প্রতীক বরাদ্দ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৮ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

সাতক্ষীরার কলারোয়ার ৮নং কেরালকাতা ইউপির চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) এই নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোরশেদ আলী (ভিপি মোরশেদ) পেয়েছেন দলীয় প্রতীক নৌকা। আর দুই স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ সরদার পেয়েছেন মোটরসাইকেল ও নেছার আলী পেয়েছেন আনারস প্রতীক।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস বলেন, ‘প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের সবাইকে আচরণ বিধিমালা অবহিত করা হয়েছে। সবাইকে বিধিমালা মেনে নির্বাচন প্রচারণার কাজে অংশ নেয়ার জন্য বলা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার জন্য যা যা করার দরকার নির্বাচন কমিশন সেটা করতে বদ্ধ পরিকর। 

২০ অক্টোবর সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। ওই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৪৪৫ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৭৬১ ও মহিলা ৮ হাজার ৬৮৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৪২টি। 

প্রসঙ্গত, কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদারের মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এএইচ/