ঢাকা, মঙ্গলবার   ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৭ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শার্শা উপজেলা ছাত্রলীগের মিছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ১৪ অক্টোবর ২০২০ বুধবার

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিশাল আনন্দ র‌্যালি করেঠে যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগ।

বুধবার সকালে নাভারন বাজারে সংগঠনের সভাপতি আব্দুর রহিম সর্দার ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রাসেলের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়।
 
মিছিলটি নাভারন বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাভারন ডিগ্রী কলেজের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও শার্শা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার প্রমুখ। এসময় শার্শা উপজেলা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কেআই//