আশুগঞ্জে মাদকসহ আটক ১
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:২৫ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদকসহ মো. আল-আমিন(২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের গোল চত্বর থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আল-আমিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।
শুক্রবার দুপুরে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে র্যাব সদস্যরা বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ উপজেলার গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আল আমিনকে আটক করে।
তার সাথে থাকা দুইটি ব্যাগ তল্লাশী করে ৩৫৮ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কেআই//
