ঢাকা, মঙ্গলবার   ১৯ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩৩

রাঙামাটিতে মোটরসাইকেল চালক হত্যার মামলার প্রধান ২ আসামী আটক

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ১৬ মে ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০২:০৭ পিএম, ১৬ মে ২০১৭ মঙ্গলবার

রাঙামাটিতে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছাদেকুল ইসলাম হত্যার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গেলো সোমবার রাতে সদর উপজেলার খামারপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার। আসামীরা হলেন চিরনজিৎ চাকমা ও কৃঞ্চ বিকাশ চাকমা। তিনি আরো জানান, এলাকাবাসীর সহযোগিতায় আসামীদের গ্রেফতার করা হয়। গেলো ১০ এপ্রিল ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে ছাদেকুলকে হত্যা করে আসামীরা। তিনদিন নিখোঁজ থাকার পর ঘিলাছড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।