নাসিরনগরে মুক্তিযোদ্ধা আবদুল জাহেরের ইন্তেকাল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:২০ পিএম, ৮ নভেম্বর ২০২০ রবিবার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বীর মুক্তিযোদ্ধা আবদুল জাহের ইন্তেকাল করেছেন। শনিবার দিবাগত রাত সোয়া তিনটায় নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী,৩ ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ জোহর পূর্বভাগ এসইডিপি মডেল হাই স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও নামাজে জানাজা শেষে পূর্বভাগ পারিবারিক কবরস্থানে মরহুমের মরেদহ দাফন করা হয়।
জানাজায়, স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন। এদিকে তার মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
কেআই//
