ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭০তম জন্মদিন উপলক্ষে আলোচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ৯ নভেম্বর ২০২০ সোমবার

শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭০তম জন্মদিন উপলক্ষে জীবন ও কর্মের উপর আলোচনা হয়েছে। সোমবার কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ ও কুরআনখানির মধ্য দিয়ে প্রয়াত এই সাংসদকে স্মরণ করা হয়। 

সোমবার বিকেলে টঙ্গীর চেরাগআলী মাঠে আয়োজিত স্মরণ সভায় বাবার আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর নিকট দোয়া কামনা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এর আগে শনিবার রাতে টঙ্গী আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটেন স্থানীয় আওয়ামী লীগ ও সাধারণ মানুষ। 

উল্লেখ্য, ১৯৫০ সালের ৯ নভেম্বর তৎকালীন ঢাকা জেলার (বর্তমানে গাজীপুর জেলা) পুবাইল ইউনিয়নের হায়দরাবাদ গ্রামে আহসান উল্লাহ মাস্টার জন্মগ্রহণ করেন। ২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকার আমলে সারা দেশের চৌকস আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যার নীলনকশার প্রথম ভাগেই টঙ্গী-গাজীপুরের প্রাণপ্রিয় জননেতা আওয়ামী লীগ দলীয় জনপ্রিয় সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারকে ৭ মে দিন-দুপুরে জনসভার মঞ্চে তাদের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা গুলি করে নির্মমভাবে হত্যা করে।
কেআই//