কুষ্টিয়ায় ফের একদিনে করোনায় শনাক্ত ১৭
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত : ০২:২৬ পিএম, ২৩ নভেম্বর ২০২০ সোমবার
কুষ্টিয়ায় ফের করোনা রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৭টি নমুনার পজেটিভ আসে। আক্রান্তের হার ১১.৫৭%। নতুন শনাক্ত রোগীদের মধ্যে কুষ্টিয়া সদরের ১৬ জন এবং অপরজন কুমারখালী উপজেলাযর।
এনিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৫৪২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৩৮৩ জন। সুস্থতার হার ৯৫.৫১%। জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছে ৮০ জন রোগি।
করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে স্থানীয় প্রশাসন মাস্ক ব্যবহারের প্রতি জোর দিচ্ছে। প্রায় প্রতিদিনই জেলার কোথাও না কোথাও মাস্ক ছাড়া বাইরে বেরোনোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করছে।
এএইচ/এসএ/
