ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

নবজাতক মেয়ে হওয়ায় হত্যা করলো বাবা (ভিডিও)

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

প্রকাশিত : ০২:২৮ পিএম, ২৩ নভেম্বর ২০২০ সোমবার

নবজাতক সন্তান মেয়ে হওয়ায় হত্যা করলো বাবা। শিশুটির মা খাদিজা আক্তার জানান, ছেলে সন্তান চেয়েছিলো স্বামী কামাল হোসেন। সেই চাওয়া পূরণ না হওয়ায়, প্রাণ হারাতে হলো ২৯ দিনের কন্যা শিশুটিকে। বর্তমানে কামাল হোসেন জেলে।

বাবার কাঁধে মাথা রেখে যে শিশুটির নিশ্চিন্তে ঘুমানোর কথা, সেই বাবাই আছড়ে মেরে ফেললো। ছোট্ট মীম হয়তো ভাবতেই পারেনি সবচেয়ে নিরাপদ আশ্রয়ে সে কতটা ছিলো অনিরাপদ, অরক্ষিত।
 
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পাড়াগাঁও গ্রামের খাদিজা আক্তারের বিয়ে হয়েছিল দেড় বছর আগে। ২৯ দিনে আগে জন্ম নেয় ফুটফুটে কন্যা শিশু মীম। স্বামী কামাল হোসেন চেয়েছিলো ছেলে সন্তান। কিছুদিন ধরে তাই স্বামী-স্ত্রীর মধ্যে চলছিলো বাকবিতণ্ডা ও ঝগড়া। একপর্যায়ে শিশুটিকে মায়ের কোল থেকে নিয়ে আছড়ে হত্যা করে বাবা। 

নিহত মীমের মা খাদিজা আক্তার জানান, মেয়ে না হয়ে যদি পোলা হতো, তখন আমি বলি পোলা চাই না। আমি মেয়ে চাই, সেই মুহূর্তে কোল থেকে নিয়ে আছাড় দিয়ে ফেলে দিল।

এমন নির্মমতায় হতবাক এলাকাবাসী। তারা বলেন, একটি শিশু বাচ্চা মেরে ফেললো, অনেক কষ্ট লাগে। তার উপযুক্ত বিচার হোক।

এ ঘটনায় অভিযুক্ত কামাল হোসেন হত্যার দায় স্বীকার করেছেন বলে জানান পুলিশ সুপার।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, কামাল হোসেনকে আমরা গ্রেফতার করেছি এবং সে আমাদের কাছে প্রাথমিকভাবে এই কন্যাশিশু হত্যা বিষয়টি স্বীকার করেছে।

এমন অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্তমূলক শাস্তি চান শিশুটির স্বজন-পরিজনরা।

এএইচ/এসএ/