ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নলছিটিতে সরকারি কর্মকর্তাদের প্রতিবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ১২ ডিসেম্বর ২০২০ শনিবার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নলছিটি উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারিরা প্রতিবাদ সমাবেশ করেছেন।

শনিবার (১২ ডিসেম্বর) শনিবার সকালে সাড়ে ১০টায় নলছিটি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, নলছিটি উপজেলা পরিষদরে চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্শেদা লস্কর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার আজিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আমিন, পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন চৌধুরী প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তাঁকে নিয়ে স্বাধীনতাবিরোধী একটি কুচক্রী ও ধর্মান্ধ মহল নানা যড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের এ ষড়যন্ত্র কোনো দিনই সফল হবে না। বক্তারা কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য  ভাঙার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  

এসময় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা শিউলী পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি, উপজেলা সমবায় কর্মককর্তা মো. বাবুল শিকদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। 

কে আই//