নিখোঁজের ২৪ ঘণ্টা পর ঘরে ফিরল ছাত্রদল নেতা
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ১২:০১ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০ শনিবার
নাটোরের সিংড়ায় নিখোঁজ ছাত্রদল নেতা ঘরে ফিরেছেন। নিখোঁজের ২৪ ঘণ্টা পর শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে একটি ইজিবাইকে চড়ে বাড়িতে ফেরেন তিনি।
হাসান অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসেন বলে তার পরিবারের লোকজন দাবি করেছে। খবর পেয়ে পুলিশ রাতেই তার বাড়িতে গেলেও হাসানের অসুস্থতা কারণে কথা না বলে ফিরে আসে।
সিংড়া পৌরসভার ৯নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি হাসান আহম্মেদ গত বৃহস্পতিবার সিংড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদের জন্য মনোনয়নপত্র উত্তোলন করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। খোঁজ না পেয়ে তার স্ত্রী সর্মিলা আক্তার সাথী সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুস্থ হলেই জিজ্ঞাসাবাদ করা হবে।’
এআই/এসএ/
