ঢাকা, বুধবার   ২৬ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

সোনারগাঁয়ে রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় রাবেয়া খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যুর হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে ঢাকা মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাবেয়া খাতুন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টান বলাকি গ্রামের নূরু হাজীর স্ত্রী।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান জানান, ‘ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা কাঁচা বাজারের সামনে সড়ক পার হতে গিয়ে রাবেয়া খাতুন ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।’
এআই/এসএ/