ধামইরহাট সীমান্তে ৪৮৪ বোতল ফেনসিডিল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:১৪ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া সীমান্তের নিকট অভিযান চালিয়ে ৪৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার সকালে নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি'র কালুপাড়া সীমান্ত ফাঁড়ির বিওপি কমান্ডার নায়েক সুবেদার আলমগীর হোসেনের নেতৃত্বে ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়।
নায়েক সুবেদার আলমগীর হোসেন বলেন প্রতিটি ফেন্সিডিল বোতলের গায়ে ‘এবোট হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড’ হিমাচল, ইন্ডিয়া লেখা আছে । বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল ফেলে পালিয়ে যায়।
পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল এস এম নাদিম আরেফিন সুমন বলেন, ‘নিয়মিত অভিযানে আমাদের সদস্যরা এসব ভারতীয় ফেন্সিডিল আটক করেছে। মাদকসহ বিভিন্ন পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা আরও বেশি তৎপর থাকবে।
কে আই//
