ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৭ ১৪৩২

জরাজীর্ণ সেতু, বড় ধরনের দূর্ঘটনার শঙ্কা (ভিডিও)

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০১:০৯ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যশোরের নাভারণ-গোড়পাড়া সড়কের গাতিপাড়া খেয়াঘাট সেতুটি। জরাজীর্ণ সেতু দিয়ে প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষকে যাতায়াত করতে হয়। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

শার্শার ব্যস্ততম গ্রামীণ সড়ক নাভারণ-গোড়পাড়া। সংস্কারের অভাবে এক বছরের বেশি সময় ধরে জরাজীর্ণ সড়কের খেয়াঘাট এলাকার সেতুটি মাঝখানের অংশ ধসে গেছে।

বাঁশ-কাঠ দিয়ে কেনোমতে চলাচল করছেন স্থানীয়রা। ঝুঁকিপূর্ণ উল্লেখ করে নিরাপদে চলাচলের এলজিইডির নির্দেশনাও পড়েছে মুখথুবড়ে। উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে দুর্ভোগের অন্ত নেই চাষীদের।

এলাকাবাসী জানান, যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে, আমরা দ্রুত এর সমাধান চাই। নইলে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এলাকার সব ধান নাভরন নেয়া হয়, তা এখন নিতে পারছে না। একবছর ধরে ব্রিজটি এভাবে ভেঙ্গেচুড়ে পড়ে আছে। সরকারের কাছে দাবি, জরুরিভিত্তিতে আমাদের এই ব্রিজটি করে দেয়া হোক।

উপজেলা প্রকৌশলী জানান, বরাদ্দ পেলে নতুন করে সেতুটি নির্মাণ করা হবে।

শার্শা উপজেলা প্রকৌশলী এমএম মামুন হাসান বলেন, ব্রিজটি ঝুঁকিপূর্ণ এই প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে ব্রিজটি নতুন করে নির্মাণ করা হবে।
 
জনদুর্ভোগ বিবেচনায় সেতুটি দ্রুত নির্মাণের দাবি এলাকাবাসীর।

ভিডিও-

এএইচ/