ঢাকা, মঙ্গলবার   ০৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২০ ১৪৩৩

ফ্রেঞ্চ ওপেন টেনিসের দ্বিতীয় রাউন্ডে জয় ক্যারলিনা প্লিসকোভা

প্রকাশিত : ০২:১১ পিএম, ৩০ মে ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০২:৩৮ পিএম, ৩০ মে ২০১৭ মঙ্গলবার

ফ্রেঞ্চ ওপেন টেনিসের দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছে দ্বিতীয় বাছাই ক্যারলিনা প্লিসকোভা। চীনের সাইসাই জেংকে হারিয়েছেন তিনি।

প্রথম সেটে দ্বিতীয় বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারলিনা প্লিসকোভোকে দারুণ চাপে ফেলেন চীনা তারকা সাইসাই জেং। হাড্ডা-হাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে ৭-৫ গেমে হারেন তিনি। এরপর দ্বিতীয় সেটে আর কোন সুযোগ দেননি দ্বিতীয় বাছাই প্লিসকোভা। সাইসাই জেংকে ৬-২ গেমে সহজেই হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠেন তিনি। পরবর্তী রাউন্ডে ৮৬তম বাছাই রাশিয়ার একতেরিনা আলেক্সজেন্দ্রোভার বিপক্ষে খেলবেন প্লিসকোভা।